আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাই খেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার সমন্বয়ক

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের প্রশ্রয়ে দেশজুড়ে তোলাবাজি-ছিনতাই আর ধর্ষণের মতো মারাত্মক অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে পাকিস্তানপন্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এবার রাজশাহীর এক মেডিকেল কলেজে তোলা আদায় করতে গিয়ে কর্মী ও রোগীদের পরিবারের হাতে গণধোলাই খেল চার সমন্বয়ক। শেষ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা তথা জামায়াত ইসলামীর শীর্ষ নেতা জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশে পুলিশ ও সেনাবাহিনীর জওয়ানরা গিয়ে তোলাবাজ চার সমন্বয়ককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে। ওই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। অনেক নেটানাগরিক কটাক্ষের সঙ্গে বলছেন, ‘এর জন্যই কী শেখ হাসিনার পতন ঘটানো হয়েছিল?’

পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালে ঢুকে মোটা টাকা তোলা দাবি করে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ রাজশাহী জেলা কমিটির মুখ্য সংগঠক সোহাগ সরদার, যুগ্ম আহ্বায়ক এম এ বারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী মেসকাত শিশু এবং নাজমুস সাকিব। ওই মেডিকেল কলেজের মালিক ছিলেন শেখ হাসিনা জমানার বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়র আলম। ৫ অগস্টের পরে তিনি পলাতক রয়েছেন। ছেলের অনুপস্থিতিতে মেডিকেল কলেজটি চালাচ্ছিলেন শাহরিয়রের বাবা। চার সমন্বয়ক মেডিকেল কলেজ ও হাসপাতালটিতে গিয়ে পাঁচ কোটি টাকা তোলার দাবি জানান। কিন্তু টাকা দিতে অস্বীকার করেন শাহরিয়রের বাবা ও হাসপাতালের অধ্যক্ষ বেলালউদ্দিন। তাতে ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন চার সমন্বয়ক। এমনকি হাসপাতালটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন। আর তা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন মেডিকেল কলেজের পড়ুয়া, কর্মী এবং রোগীর পরিবারের সদস্যরা।

চার সমন্বয়ককে চেয়ারম্যানের ঘর থেকে টেনে বের করে গণধোলাই দিতে শুরু করেন। গণধোলাইয়ের সময়ে হাত-পা ধরে ক্ষমা চাইতে থাকেন চার সমন্বয়ক। ওই ঘটনার কথা পৌঁছে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ-সারজিস আলমদের কাছে। সঙ্গে সঙ্গেই গণধোলাইয়ের হাত থেকে ওই চার তোলাবাজকে বাঁচানোর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে নির্দেশ দেন। সেই নির্দেশ পাওয়ার পরেই স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটনাস্থলে সেনা জওয়ান ও পুলিশকে পাঠান। তারাই গিয়ে চার তোলাবাজ সমন্বয়ককে উদ্ধার করেন।

Published by:

Share Link:

More Releted News:

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ