‘বিড়ি জ্বালাইলে’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে পড়ুয়াদের মধ্যে বিনামুল্যে সিগারেট বিলি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সত্যি অবনতির চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে বাংলাদেশ। শিক্ষাপ্রতিষ্ঠানে যে ঘটনা ঘটেছে তাতে সত্যি লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার জোগাড়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত একটি কনসার্টে আগত শিক্ষার্থীদের বিনামূল্যে সিগারেট বিতরণের অভিযোগ উঠেছে। এই খবর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েই বয়ে গিয়েছে নিন্দার ঝড়।   তাছাড়াও এই কনসার্টে ওঠা নানা স্লোগান নিয়েও উঠেছে বিতর্কের ঝড়। 

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্যাম্পাসে কেন্দ্রীয় মাঠে ‘কুয়াশার গান’ কনসার্টের আয়োজন হয়েছিল।  সেখানেই স্টল বসিয়ে বিনা মূল্যে সিগারেট বিলি হয় বলে অভিযোগ উঠেছে।   জানা গিয়েছে,  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সঙ্গে এই কনসার্টের সহ–আয়োজক ছিল ‘স্পিরিট অব জুলাই’ নামে একটি প্ল্যাটফর্ম। শিক্ষাক্ষেত্রে সিগারেট বিতরণ সত্যি নিন্দনীয়। কনসার্টস্থলে বিনা মূল্যে সিগারেট বিতরণ কীভাবে করা হল তা নিয়েই উঠছে প্রশ্ন। অনেকেই এবার  ধূমপান নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘনের প্রসঙ্গ তুলে ধরেছেন। 

আরও পড়ুন: মুক্তিযুদ্ধকে মুছে ফেলার ঘোষণা খালেদা পুত্র তারেকের

ঘটনায় জন্য শিক্ষার্থীরা অভিযোগের তির এনেছে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের দিকে। তাঁকে নিয়েও হয়েছে সমালোচনা। সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট   তিনি লিখেছেন, এ কনসার্ট আয়োজনে ডাকসুর পক্ষ থেকে শুধু তিনিই যুক্ত ছিলেন, তবে স্পন্সরের সঙ্গে যোগাযোগ, চুক্তি বা শর্ত নির্ধারণসংক্রান্ত কোনো আলোচনায় তিনি ব্যক্তিগতভাবে  যুক্ত নয় বলেই জানান। অন্যদিকে ঘটনা প্রসঙ্গে  কনসার্টের স্পন্সর প্রতিষ্ঠান ‘এক্স ফোর্স’ নিয়ে মোসাদ্দিক লিখেছেন, “প্রতিষ্ঠানটি জানিয়েছিল যে সংগীতানুষ্ঠানের মাঠে তারা একটি ‘স্মোকিং’ জোন করবে, যাতে ধূমপানের কারণে কনসার্টে আসা অন্যদের কোনো সমস্যা না হয়। ” তিনি বলেন, “আমি এটা শুনে অবাক হই। আমি কনসার্টের পুরোটা সময় ধরে গেস্ট ও স্টেজ ম্যানেজমেন্ট নিয়ে ব্যস্ত থাকায় মাঠে কী হচ্ছিল, সে ব্যাপারে অবগত ছিলাম না। কনসার্টের শেষদিকে আমি ফেসবুকে দেখতে পাই যে এ ধরনের ঘটনা ঘটেছে, তখন আর কিছু করার সুযোগ ছিল না। আমি অবগত ছিলাম না যে তারা স্মোকিং জোনের ভিতরে ফ্রিতে সিগারেট দেবে শিক্ষার্থীদের।” 

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) অনুযায়ী ধারা ৫(খ) তামাকজাত দ্রব্য কিনতে প্রলুব্ধ করতে বিনা মূল্যে বিতরণ কিংবা স্বল্প মূল্যে বিক্রি নিষিদ্ধ। এই আইনের ৬(খ) ধারা অনুসারে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি করলে শাস্তি হবে পাঁচ হাজার টাকা ।

 

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস