সাহিত্যিক হুমায়ুন আজাদের ওপর হামলাকারী পলাতক ফাঁসির আসামী গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হুমায়ুন আজাদের উপরে সরাসরি হামলা এবং হত্যায় জড়িত  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা নূর মোহাম্মদ ওরফে শামীমকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।সোমবার (৮ এপ্রিল) রাতে মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে এক গোপন ডেরা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুঁই। 

যুক্তিবাদী-নাস্তিক লেখক হিসেবে সুপরিচিত ছিলেন হুমায়ুন আজাদ। ২০০৪ সালে রাতে বইমেলা থেকে ফেরার পথে সন্ত্রাসীদের আক্রমণে জখম হয়েছিলেন তিনি। গুরুতর জখম হুমায়ুন আজাদকে চিকিৎসার জন্য পরে জার্মানিতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তিনি প্রয়াত হয়েছিলেন।এই হামলার ঘটনা ছিল বাংলাদেশে প্রথম যুক্তিবাদীকে খুনের ঘটনা। এই হামলার পর গোপনে জার্মানিতে চিকিৎসার জন্য হুমায়ুন আজাদকে নিয়ে যাওয়া হলে ৪ দিনের মাথায় মারা যান তিনি। ২০০৪ সালের ১২ অগস্ট মারা গিয়েছিলেন তিনি।

এটিইউর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুঁই জানান, জেএমবি নেতা নূর মোহাম্মদ চাপাতি দিয়ে সরাসরি অধ্যাপক হুমায়ুন আজাদের ঘাড়ে-গলায় কোপ মারেন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দেশের নামী সাহিত্যিক। মারা গিয়েছেন মনে করে ঘটনাস্থল থেকে চম্পট দেয় নূর মোহাম্মদ। রকতাক্ত অবস্থায় হুমায়ুন আজাদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পরদিন হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির রমনা থানায় মামলা দায়ের করেন। ২০২২ সালের ১৩ এপ্রিল অধ্যাপক হুমায়ুন আজাদের হত্যা মামলায় জড়িত চার জঙ্গিকে ফাঁসির সাজা শোনান বিচারক।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি