গুলিস্তান বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ২৩

বার্ন ইনস্টিটিউটে ভর্তি আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ইয়াসিন মিয়া নামে এক আহত। এ নিয়ে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩। বার্ন ইনস্টিটিউটে ভর্তি আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, গত মঙ্গলবার সিদ্দিক বাজারের কুইন টাওয়ার নামে যে বহুতল ভবনটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তার মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের নিচতলায় থাকা স্যানিটারি দোকানের মালিক আবদুল মোতালেব মিন্টুকে দুদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এদিন ধৃতদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মাহবুব আলমের এজলাসে হাজির করে ১০ দিনের হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছিল পুলিশ। যদিও তাতে সাড়া দেননি বিচারক।

গত মঙ্গলবার বিকেল চারটে ৫০ নাগাদ ভয়াবহ বিস্ফোরণ ঘটার ৪৮ ঘন্টা বাদেও সিদ্দিকবাজারের বিস্ফোরণের ঘটনার কারণ নিয়ে স্পষ্ট কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি তদন্তকারীরা। নাশকতা নাকি স্রেফ দুর্ঘটনা-তাও স্পষ্ট করে জানাতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বিভিন্ন নমুনাতে নাশকতার আভাস মিলেছে।

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন