২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: শেখ হাসিনা জমানার অবসানের পরে হিন্দু নিধন যজ্ঞের সময়ে চাকরি হারিয়েছিলেন দৈনিক ‘সমকাল’ পত্রিকার বরিশাল ব্যুরোর প্রধান পুলক চট্টোপাধ্যায়। গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সেই পত্রিকা কার্যালয় থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল তাঁর মৃতদেহ। কিভাবে একজন চাকরিচ্যূত সাংবাদিক পূর্বতন কর্মস্থলে প্রবেশ করলেন এবং আত্মহত্যা করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অস্বস্তিতে পড়ে আজব সাফাই দিয়েছেন ‘সমকাল’ পত্রিকার বরিশাল ব্যুরোর প্রধান সুমন চৌধুরী। তাঁর দাবি, ‘পত্রিকা অফিসের একটি চাবি পুলক চট্টোপাধ্যাযের কাছে ছিল। সেই চাবি ব্যবহার করেই কার্যালয়ে ঢুকে গলায় দড়ি দিয়েছেন তিনি।’ যদিও পুলিশ জানিয়েছে, ‘পুলক চট্টোপাধ্যায়ের মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।’

সাংবাদিক হিসেবে বরিশালে যথেষ্টই সুনাম ছিল পুলক চট্টোপাধ্যায়ের। দৈনিক সংবাদপত্র ‘সমকাল’ এর বরিশাল ব্যুরোর প্রধানের পাশাপাশি বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলেছিলেন। নির্বিরোধী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু শেখ হাসিনা জমানার অবসানের পরেই হিন্দু হওয়ার অপরাধে চাকরি থেকে পুলকবাবুকে ছাঁটাই করেছিলেন পত্রিকা কর্তৃপক্ষ। আর তার পিছনে বিশেষ অবদান ছিল জামায়াত ইসলামীর সদস্য তথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করা মুস্তাফিজ শফির। চাকরি হারানোর পরেই মানসিক অবসাদে ভুগতে থাকেন পুলক। অনেকটা্ই নিঃসঙ্গ জীবনযাপন করতে থাকেন।

‘সমকাল’ এর বর্তমান বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সুমন চৌধুরী জানিয়েছেন, ‘গতকাল শুক্রবার সন্ধ্যায় কার্যালয়ে এসে অফিসটি ভেতর থেকে বন্ধ থাকা অবস্থায় দেখতে পান। পরে দরজা ‘সামান্য খুলে’ তিনি লক্ষ্য করেন, পুলক চট্টোপাধ্যায়ের শরীর একটি দড়ির সাথে অদ্ভূত ভঙ্গিমায় ঝুলছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।’

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

‘তাঁরা শরীর দেখিয়ে মনোযোগ আকর্ষণ করতে চায়’, টিভি ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ আখ্যা রোহিত রায়ের

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

এশিয়ান গেমসের দলে জায়গা না পেয়ে আত্মহত্যার হুমকি তরুণ ভারতীয় অ্যাথলেটের

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা