‘বেদনাদায়ক’, বাংলাদেশে হিন্দু বিধবাকে ধর্ষণের পর গাছে বেঁধে নির্যাতন নিয়ে গর্জে উঠলেন শিখর ধাওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জে এক বিধবা হিন্দু মহিলাকে (৪০) ধর্ষণের পর গাছে বেঁধে মাথার চুল কেটে পাশবিক নির্যাতন চালানোর ঘটনায় এবার গর্জে উঠলেন প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। বুধবার (৭ জানুয়ারি) জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে ওই পাশবিক নির্যাতনকে ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য লিখেছেন, ‘বাংলাদেশে একজন হিন্দু বিধবার উপর নৃশংস হামলার কথা পড়ে চমকে যন্ত্রণাবিদ্ধ হয়েছি। যে কোনও জায়গায় যে কারও বিরুদ্ধে এই ধরনের পাশবিক হিংসা কোনও মতেই গ্রহণযোগ্য নয়। পঅশবিক নির্যাতনের শিকার হওয়া মহিলা সুবিচার পাবেন আশা করছি। নির্যাতিতাকে যে কোনও সাহায্যের জন্য প্রস্তুত।’

উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) রাতে বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নদীপাড়ায় দুই মুসলিম যুবকের হাতে পাশবিক নির্যাতনের শিকার হন এক হিন্দু বিধবা।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  গত আড়াই বছর আগে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নদীপাড়ার বাসিন্দা শাহিন ও তার ভাইয়ের কাছ থেকে দ্বুতল বিশিষ্ট বাড়ি-সহ ৩শতক জমি ২০ লাখ টাকায় কেনেন কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের খেদা পাড়া গ্রামের নিখিল ঘোষের স্ত্রী। তার পর থেকে স্বামীহারা ওই মহিলা শাহিনের কু-নজর পড়েন। তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাবও দেওয়া হয়। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় স্থানীয় জামায়াতে ইসলামীর দাপুটে নেতা শাহিন বিভিন্নভাবে ওই মহিলাকে হেনস্থা করা শুরু করেন।

গত শনিবার রাতে বিধবা মহিলার গ্রাম থেকে দুই আত্মীয় বাড়িতে বেড়াতে আসে। সেই সময় শাহিন ও তার সহযোগী হাসান ওই মহিলার বাড়িতে জোরপূর্বক ঢুকে পড়ে। মহিলাকে জোর করে ধর্ষণ করার পাশাপাশি তার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাড়িতে বেড়াতে আসা দুই আত্মীয়কে মারধর করে তাড়িয়ে দেয়। ধর্ষণের পর লোক জানাজানি করতে নিষেধ করলে মহিলা চিৎকার শুরু করেন। ওই সময় শাহিন ও তার সহযোগী হাসান ক্ষিপ্ত হয়ে ওই বিধবা নারীকে গাছের সাথে বেঁধে চুল কেটে দিয়ে ভিডিও করে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।

পাশবিক নির্যাতনে ওই হিন্দু বিধবা মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকি‍ৎসক মোস্তাফিজুর রহমান জানান, প্রথমে ওই নারী ধর্ষণের কথা স্বীকার করতে চাননি। পরে চিকি‍ৎসকদের কাছে শাহিন ও হাসানের বিরুদ্ধে যৌন নির্যাতন চালানোর অভিযোগ জানান। পরে কালীগঞ্জ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের