পয়লা বৈশাখে নেই ইলিশের টান

কারণ, সেই চড়া দাম। কেন এত বেশি দাম?

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা নববর্ষ। আগে ‘পহেলা বৈশাখ’ মানেই রমরমিয়ে দেখা যেত ইলিশের কেনা-বেচা। ঘরে ঘরে পাত পড়ত পান্তা ভাত- ইলিশ। রূপোলি শস্যের কত রকম পদ! তবে এখন মূল্যবৃদ্ধির বাজারে হুহু করে কমেছে চাহিদা।

আগে নববর্ষের (NOBO BORSHO) প্রথম দিনের অনেক আগে থেকেই ইলিশ আনতেন ব্যবসায়ীরা। বিক্রি হতো দেদার। তবে এবছর তেমন ছবি নেই। কেন? কারণ, সেই চড়া দাম। কেন এত বেশি দাম? আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দেশে মাছ ধরার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই স্বাভাবিক ভাবেই কম জোগান। আবার রমজান মাসে পয়লা বৈশাখ পড়েছে। তাই তুলনামূলক ভাবে কমেছে চাহিদাও।

অতিমারির আগে দেখা যেত খুচরো ব্যবসায়ীরাও পয়লা বৈশাখ উপলক্ষ্যে ইলিশ বিক্রি করতেন ব্যাপক পরিমাণে। বিক্রি হতো প্রায় একশো কেজিরও বেশি ইলিশ। এখন হচ্ছে দিনে বড় জোর ৩৫ কেজি। তাও পদ্মার ইলিশ কম। যা আছে তা ‘ফ্রিজিং’। বাজারে আছে চট্টগ্রাম ও মায়ানমারের ইলিশ।

দেখা যাচ্ছে, ২-৩ বছর আগে কোনও ক্রেতা একাই প্রায় ৫টি ইলিশ কিনেছেন। এখন বড়জোর ক্রেতারা কেনেন, মাত্র একটা। বর্তমান দাম কেমন? জানা যাচ্ছে, ১ কেজি ইলিশের দাম ১হাজার ৩০০ থেকে ১হাজার ৬০০ টাকা। আর ৫০০ গ্রাম থেকে ৬০০ গ্রাম ইলিশের দাম উঠেছে ৮০০ টাকা থেকে ১০০০ টাকা। ৩০০ গ্রাম থেকে ৪০০ গ্রাম ইলিশের দাম ৫০০ টাকা থেকে ৬০০ টাকা।

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার