বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

Share:

নিজস্ব প্রতিনিধি:  পয়লা বৈশাখ মানেই বাঙালির ঘরে ঘরে উৎসবের আমেজ। নতুন বছরের শুরুতে দুপুরের মেনুতে পাতে থাকে নানা রকম ঐতিহ্যবাহী পদ। আর সেই তালিকায় ইলিশ মাছ না থাকলে যেন বছরের প্রথম দিন অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু  বাঙালির  বর্ষবরণের আগেই ইলিশের বাজারে লেগেছে আগুন। রূপালি এই মাছে হাত দিতে গেলেই লাগছে ছ্যাঁকা।  বাজারে গিয়ে সাধারণ ক্রেতাদের চোখ কপালে ওঠার জোগাড়। ভালো মানের ইলিশ মাছের দাম কেজি প্রতি ৭,৫০০ টাকা ছাড়িয়েছে। ফলে মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই মাছ  ছুঁয়ে দেখা যেন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। অনেকেই হতাশ হয়ে বাজার থেকে খালি হাতে  ফিরছেন, আবার কেউ কেউ কম দামের ছোট মাছেই সন্তুষ্ট থাকতে বাধ্য হচ্ছেন। 

জানা গিয়েছে, পয়লা বৈশাখকের জন্য  চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইলিশের বাজারে অস্বাভাবিক  দাম বেড়েছে।  চাহিদা বাড়ায় এবং সরবরাহ কম থাকায় প্রতি মণ ইলিশের দাম ৩ লাখ টাকারও বেশি হয়ে  গিয়েছে, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বরিবার বিকাল থেকে  সোমবার সকাল (১৩ এপ্রিল)  পর্যন্ত মেঘনা নদীপাড়ের মাছের আড়তগুলোতে লাফিয়ে বেড়েছে ইলিশের দাম।  যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭ হাজার ৫০০ থেকে ৭ হাজার ৬০০ টাকায়। সে হিসেবে দেখতে গেলে প্রতি মণ ইলিশের দাম হয় ৩ লাখ থেকে ৩ লাখ ৪ হাজার টাকা। সর্ষে ইলিশের ঝাঁজ পাওয়ার আগে দামের ঝাঁজেই অস্থির হয়ে উঠছেন ক্রেতারা। 

আরও পড়ুন: নাবালিকা শালিকে নিয়ে পালাচ্ছিলেন জামাইবাবু, উদ্ধার করতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন তিন আত্মীয়  

পাশাপাশি  ৪০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। এই ইলিশ মণপ্রতি ৯৬ হাজার থেকে ১ লাখ ৪ হাজার টাকার মধ্যে রয়েছে। মাছ ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম এবং চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে হু হু করে। এছাড়া নদী ও সমুদ্রে ইলিশের পরিমাণ কমে যাওয়াও এর একটি বড় কারণ। তবে ক্রেতাদের বক্তব্য, উৎসবের সময়ে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তাদের আনন্দে ভাটা ফেলছে। নতুন বছরের আনন্দে ইলিশের স্বাদ নিতে চাইলেও, বাড়তি দামের চাপে অনেকেই এবার সেই ইচ্ছা দমিয়ে রাখতে বাধ্য হচ্ছেন। পয়লা বৈশাখের উৎসব তাই অনেকের কাছেই একটু ফিকে হয়ে উঠছে।

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩