মোল্লা ইউনূসের বাংলাদেশে এবার ভরা বাজার থেকে অস্ত্রের মুখে হিন্দু ব্যবসায়ীকে অপহরণ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানপন্থী রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় হিন্দুদের বধ্যভূমি হয়ে উঠেছে বাংলাদেশ। এবার ভরা বাজার থেকে আগ্নেয়াস্ত্রের মুখে অপহরণ করা হল এক হিন্দু ব্যবসায়ীকে। শুধু তাই নয়, ওই ব্যবসায়ীর কর্মচারিদের বেঁধে দোকানে ব্যাপক লুটপাট চালানো হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ভয়াবহ ঘটনাটি ঘটেছে পটুয়াখালির বাউফলে। হিন্দু ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণের ঘটনার পরেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। অনেকেই ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সোয়া ১০টা নাগাদ বাউফল উপজেলার কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবু বণিক (৬৫) সারা দিনের কাজকর্ম সেরে বাড়ি ফেরার তোড়জোড় শুরু করেছিলেন। সেই সময়ে আড়তে হানা দেয় ৮-১০ জনের এক সন্ত্রাসী দল। প্রথমেই তারা শিবু বণিক ও তার দুই কর্মচারি তাপস ও শঙ্করকে অস্ত্র দেখিয়ে বেঁধে ফলে। তার পরে দোকানের ক্যাশবাক্সে থাকা কয়েক লক্ষ টাকা লুট করে। যাওয়ার সময়ে অস্ত্রের মুখে শিবু বণিককে অপহরণ করে ট্রলারে চাপিয়ে পালায়। কালাইয়া বন্দরের অন্যতম বড় ব্যবসায়ী হিসাবেই পরিচিত শিবু বণিক। তিনি চাল, ডাল, আটা সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাইকারি বিক্রেতা হিসাবেই পরিচিত ছিলেন।

ভরা বাজার থেকে অস্ত্রের মুখে শিবু বণিককে অপহরণের খবর ছরিয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন কালাইয়া বন্দরের অন্যান্য ব্যবসায়ীরা। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন, মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পরেই নখদাঁত বের করে ঝাঁপিয়েছে জামায়াত সন্ত্রাসীরা। ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করার পাশাপাশি দোকানপাট-সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকানাও জোর করে কেড়ে নিচ্ছে। হিন্দু ব্যবসায়ীদের পাশাপাশি মুক্তিযুদ্ধের পরিবারের সন্তান হিসাবে পরিচিত ব্যবসায়ীদের উপরেও চলছে জোরজুলুম। শিবু বণিকের অপহরণের খবর জানার পরেই কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টির ব্যবসায়ীদের মধ্যে চূড়ান্ত আতঙ্ক বিরাজ করছে। অনেকেই ভয়ে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ভরা বাজার থেকে এক হিন্দু ব্যবসায়ীকে অপহরণের বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বাউফল থানার ওসি কামাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘কালাইয়া বন্দরের ব্যবসায়ী শিবু বণিককে আগ্নেয়াস্ত্রের মুখে অপহরণের বিষয়টি জেনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চলছে।

 

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়