‘দেশ ছাড়ুন’, হিন্দুদের বাড়ি-বাড়ি গিয়ে হুমকি বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজনৈতিক ক্ষমতার পালাবদল হতে না হতেই বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপরে হামলা শুরু করে দিয়েছে সেনাবাহিনীর মদতপুষ্ঠ বিএনপি-জামায়েত ইসলামীর সন্ত্রাসীরা। কুষ্ঠিয়ার মেহেরপুরের ইসকন মন্দির-সহ একাধিক মন্দিরে হামলা চলেছে। হিন্দু ব্যবসায়ী ও রাজনীতিবিদদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার  পাশাপাশি দ্রুত বাংলাদেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েছেন হিন্দু-সহ সংখ্যালঘু সম্প্রদায়।

শেখ হাসিনা ইস্তফা দিতে না দিতেই নখদাঁত বের করে হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়েছে সেনাবাহিনীর মদতপুষ্ঠ জামায়েত ইসলামীর জঙ্গিরা। আর তাদের দোসর হয়েছে খালেদা জিয়ার দল বিএনপি। নড়াইলে আওয়ামী লীগ জেলা সভাপতি সুবাস চন্দ্র বসুর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। খুলনার বটিয়াঘাটা, তেরখাদা, নারায়ণগঞ্জ, যশোরের মণিরামপুর, পিরোজপুর, বগুড়া, মাগুরা-সহ দেশের একাধিক জায়গায় হিন্দুদের ঘর-বাড়িতে লুঠতরাজ চালানো হয়েছে। অনেকেই আতঙ্কে রাতের অন্ধকারে এক কাপড়ে সাধের জন্ম ও বাস্তুভিটে ছেড়ে অজানা গন্তব্যের পথে পাড়ি দিয়েছেন।

যদিও দেশ জুড়ে হিন্দু তথা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন নিয়ে এখনও পর্যন্ত সরব হননি আওয়ামী লীগ বিরোধী হিসাবে পরিচিত সংখ্যালঘু সংগঠন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের পদাধিকারীরা। সংগঠনের পক্ষে কাজল দেবনাথ জানিয়েছেন, এখনও পর্যন্ত চারটে মন্দিরে হামলার খবর পাওয়া গিয়েছে। তবে পরিস্থিতি যা তা যথেষ্টই আশঙ্কাজনক। দেশ জুড়ে হিন্দু নির্যাতনের ঘটনা জানাতে হেল্পলাইন চালু করা হয়েছে। যদিও সংখ্যালঘুদের উপরে যাতে হামলা না নয়, তার জন্য দেশের পড়ুয়া ও কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্তদের নির্দেশ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। কিন্তু তাঁর আশ্বাসেও ভরসা রাখতে পারছেন না হিন্দু সম্প্রদায়।

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত