এই মুহূর্তে




খুলনায় আদালত চত্বরে ভয়ানক ঘটনা, গুলিবিদ্ধ ২

আন্তর্জাতিক ডেস্ক: ভয়ঙ্কর ঘটনা খুলনা আদালত চত্বরে। গুলিবিদ্ধ হয়েছেন দুজন। এই ঘটনা কেন্দ্র করে আদালত চত্বর জুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। জানা গিয়েছে রবিবার দুপুর সোয়া ১২টার নাগাদ চাঞ্চল্যকে ঘটনা ঘটেছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গুলি চলার খবর নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে আদালতে হাজিরা দিতে এসেছিল জামিনে থাকা দুজন আসামি। তারার হাজিরা দেওয়া আগে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করার সময়ে কিছু দুষ্কৃতি তাদের লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় হতবাক হয়ে যায় ঘটনাস্থলে থাকা সকলে। চার থেকে পাঁচজন দুষ্কৃতি এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ৪ মিনিটে ৫২ বার ‘সরি’ বলেও গলল না স্যারের মন, অভিমানে স্কুল বিল্ডিং থেকে ঝাঁপ ছাত্রের

ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন যে, দুই অভিযুক্তকে গুলি করার পরেই থেমে থাকেনি দুর্বৃত্তরা । গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাতও করা হয়। এই ঘটনা ঘটনাোর পরেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। তবে আদালত চত্বরে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল তা নিয়েই উঠছে নানা প্রশ্ন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হুমায়ুনের বাবরি মসজিদের অনুষ্ঠানে হাজির থাকতে সীমান্ত টপকানোর চেষ্টা ৩০০ বাংলাদেশি জঙ্গি!

৩৬ আসনের প্রার্থীর নাম ঘোষণা করল খালেদার দল বিএনপি, তালিকায় রয়েছে রাজাকারও

বাংলাদেশে পর পর ভূমিকম্পের পিছনে তাঁর মৃত্যুদণ্ডের সাজা? আজব দাবি শেখ হাসিনার

খালেদাকে ঢাকায় রাখতে রাজি নন পুত্র তারেক, শিগগিরই নেওয়া হচ্ছে লন্ডন

হাসিনা পুত্র জয়ের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

ফের কাঁপল বাংলাদেশের মাটি, কম্পাঙ্ক ৪.১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ