কপালে টিপ পরা নিয়ে তপ্ত সংসদ

হেনস্থা রুখতে ব্যবস্থার আর্জি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কপালে টিপ পরায় এক মহিলাকে হেনস্থার ঘটনায় তপ্ত জাতীয় সংসদ। সংরক্ষিত আসনের সাংসদ সুবর্ণা মুস্তাফা জানতে চান, সংবিধানে কোথায় লেখা আছে, মহিলা টিপ পরতে পারবে না। রবিবার জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে এই প্রশ্ন তোলেন সুবর্ণা মুস্তাফা। বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রীর প্রশ্ন, ‘বাংলাদেশের সংবিধানের কোন আইনে লেখা আছে একজন মহিলা টি পরতে পারবে না। বিষয় এটা নয়, যে তিনি হিন্দু, না মুসলিম না খ্রিস্টান। বিষয় এটা যে যাকে হেনস্থা করা হয়েছে, তিনি একজন শিক্ষিকা এবং তিনি পুলিশি হেনস্থার শিকার। তাকে টিজ করা হয়েছে।‘ তিনি আরও বলেন, আইনশৃঙ্খলার দায়িত্ব যাদের হাতে, তাদের ইভটিজিংয়ের ভূমিকায় দেখতে পাওয়া অত্যন্ত লজ্জাজনক।

উল্লেখ করা যেতে পারে, রাজধানী তেজগাঁওয়ের কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক লতা সমাদ্দার সম্প্রতি থানায় এই মর্মে অভিযোগ করেন, কপালে টিপ পরার অপরাধে পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তাঁকে হেনস্থা করেছে। শুধু তাই নয়, অধ্যাপক এই ঘটনার প্রতিবাদ করলে তাঁকে তুইতোকারি সম্বোধন করা হয় বলেও অভিযোগ ওঠে। জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে সুবর্ণা মুস্তাফা বলেন, তিনি সরকারি দলে হয়ে প্রতিনিধিত্ব করছে না বিরোধীদলের হয়ে, সেটা বড় বিষয় নয়। যে ঘটনা তাঁকে আরও বেশি করে ভাবিয়ে তুলেছে তা হল প্রধানমন্ত্রী হাসিনা সব সময় বলেন, সবার আগে মানুষ এবং তাঁর অধিকার। বঙ্গবন্ধুও বলেছেন, মানুষকে ভালোবাসতে হবে। মানুষের অধিকার আগে। এই ধরনের ঘটনা যাতে আগামীদিনে না ঘটে, তার জন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।

আরও পড়ুন টিপ পরায় ঢাকায় প্রকাশ্য রাস্তায় পুলিশের কটাক্ষের শিকার হিন্দু অধ্যাপিকা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের