ধর্ম অবমাননার অভিযোগ থেকে মুক্তি পেলেন অঙ্কের মাস্টারমশাই হৃদয় মণ্ডল

মুন্সীগঞ্জ আদালতের বিচারক  জশিতা ইসলাম বুধবার ধর্ম অবমাননার অভিযোগ থেকে জনপ্রিয় শিক্ষককে মুক্তি দিয়েছেন। 

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ধর্ম অবমাননার দায়ে ১৯ দিন জেল খাটতে হয়েছিল। অভিযোগ ওঠার পরে তিনি বার বার দাবি করেছিলেন, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে তাঁকে। শুধুমাত্র হিন্দু হওয়ার জন্যই মূল্য চোকাতে হয়েছে। অবশেষে তাঁর কথাতেই সিলমোহর দিল আদালত। ধর্ম অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদনপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের (Binodonpur Ram Kumar High School in Munshiganj) অঙ্কের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল (Hridoy Mondal)। মুন্সীগঞ্জ আদালতের বিচারক  জশিতা ইসলাম বুধবার ধর্ম অবমাননার অভিযোগ থেকে জনপ্রিয় শিক্ষককে মুক্তি দিয়েছেন। 

গত ২০ মার্চ রামকুমার উচ্চ বিদ্যালয়ের (Binodonpur Ram Kumar High School in Munshiganj) দশম শ্রেণির বিজ্ঞানের ক্লাসে বিজ্ঞান ও ধর্ম বিষয়ে হৃদয় মণ্ডলের ((Hridoy Mondal) সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর কথোপকথন হয়। এক শিক্ষার্থী ওই কথোপকথনের ভিডিও রেকর্ডিং করেন। তার পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা হয়। তার পরেই মৌলবাদীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, ইসলাম ধর্মের অবমাননা করেছেন হৃদয় মণ্ডল ((Hridoy Mondal)। ২২ মার্চ বিদ্যালয়ের (Binodonpur Ram Kumar High School in Munshiganj) প্রধান শিক্ষক ও মুন্সীগঞ্জের ওসির চাপে জনপ্রিয় অঙ্কের শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই দিনই গ্রেফতার করা হয় হৃদয় মণ্ডলকে। ১৯ দিন জেলে থাকার পর ১০ এপ্রিল তিনি জামিনে মুক্তি পান। একজন হিন্দু শিক্ষকের এমন হেনস্তার বিরুদ্ধে গর্জে উঠেছিল দেশের বিশিষ্টজনেরা। অবশেষে পুলিশের পক্ষ থেকে জমা দেওয়া রিপোর্টে জানিয়ে দেওয়া হয়, হৃদয় মণ্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননার কোনও প্রমাণ মেলেনি।

মামলা থেকে অব্যাহতি পাওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনপ্রিয় অঙ্ক শিক্ষক ((Hridoy Mondal) বলেছেন, ‘আমি একজন শিক্ষক। একটি মিথ্যা অভিযোগে আমাকে নানাভাবে হয়রানি করা হয়েছে। ১৯ দিন জেল খাটতে হয়েছে। মানুষের চোখে ছোট হতে হয়েছে। ভিতরে খুব চাপা কষ্ট ছিল। আজ আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারব। আমি সবাইকে বলতে পারব, আমি অপরাধী নই। আমি অপরাধ করিনি।’

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর