মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  ধর্মচর্চা মানুষের মনকে শান্ত, সংযমী ও পবিত্র করে তোলার শিক্ষা দেয়। যারা ধর্মকর্মের সঙ্গে যুক্ত থাকেন, তাঁদের কাছ থেকে সমাজ স্বাভাবিকভাবেই নৈতিকতা, সহমর্মিতা এবং আত্মসংযমের প্রত্যাশা করে। ধর্মের মূল শিক্ষাই হলো লোভ, হিংসা, অহংকার ও লালসার মতো নেতিবাচক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা এবং সত্য ও মানবকল্যাণের পথে এগিয়ে চলা। কিন্তু এই সমস্ত কিছুকে পিছনে ফেলে ধর্ষক হয়ে উঠেছেন এক ইমাম। মসজিদের ভেতরে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার (২০ জুন) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ত্রিশালের চিকনা মনোহর এলাকার হাসেন আলী শেখবাড়ী জামে মসজিদে। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ইমাম মহম্মদ শাহিনুর ইসলাম (৪৪) ওই মসজিদেরই কর্মরত ছিল। তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামর পশ্চিমপাড়া এলাকার মো. মোজাম্মেল হোসেনের ছেলে। নির্যাতিতার পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ওই শিশুসহ আরও দুই শিশু মসজিদের ইমাম শাহিনুর ইসলামের কাছে কোরআন পাঠের শিক্ষা নিচ্ছিলেন। কিছুদিন ধরে ইমাম বাকি দুই শিশুকে দ্রুত ছুটি দিয়ে দিলেও নির্যাতিতা শিশুটিকে দীর্ঘক্ষণ আটকে রাখতেন। বিষয়টি নিয়ে শিশুটির মায়ের সন্দেহ হলে তিনি তাঁর স্বামীকে বিষয়টি জানান। মহিলার স্বামী প্রথমে অভিযোগের কথা বিশ্বাস করতে চাননি। শনিবার বিকেলে প্রতিদিনের মতো  নির্যাতিতা কোরআন পড়তে মসজিদে গিয়েছিল। নির্ধারিত সময়ের পরও মেয়ে বাড়ি না ফেরায় তার মা বিকেলে তিনটের দিকে মসজিদে যান। সেখানে গিয়ে ভিতরের দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান তিনি। মসজিদের ভেতর প্রবেশ করতেই ইমাম শাহিনুর ইসলামকে তাঁর মেয়ের সঙ্গে আপত্তিকর ও নগ্ন অবস্থায় দেখতে পান।

তারপরেই শিশুটির মায়ের চিৎকারে শুনে ছুটে আসে স্থানীয়রা। অভিযুক্ত ইমামকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পরে ক্ষোভ। এরপর অভিযুক্ত ইমামকে গণপিটুনি দেওয়া হয় এবং জুতার মালা পড়িয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার দিন রাতেই থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিতা শিশুটির বাবা। শিশুটির মা বলেছেন, ‘আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই, যেন ভবিষ্যতে আর কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে।’  

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ