ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানাতে শোভাযাত্রা

চাঁপাইনবাবগঞ্জে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স্বাধীনতার ৭৫ বছর বাদে ভারত রাষ্ট্রপতিপদে (President) আসীন হয়েছেন আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু (Draupadi murmu) । দেশবাসী যেমন খুশি, খুশি ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ (Bangladesh)। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে একটি শোভাযাত্রার (procession) আয়োজন করা হয়। সম্মিলিতভাবে এই শোভাযাত্রার আয়োজন করে উত্তরবঙ্গ আদিবাসী (Uttarbanga Adivasi forum) ফোরাম, সাঁওতাল লেখক ফোরাম, সাঁওতাল সমন্বয় পরিষদ-সহ বেশ কয়েকটি ক্ষুদ্রজাতি গোষ্ঠী। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন সাঁওতাল (Santhal) পরিবারের সদস্য এবং ক্ষুদ্রজনগোষ্ঠীর মহিলা ও পুরুষ এদিনের শোভাযাত্রায় অংশ নেয়। ছিল ধামসা-মাদল। ধামসা-মাদল বাজিয়ে সাঁওতালি গান গেয়ে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তারা অভিনন্দন জানান।

সকালে এরা জড়ো হন ফায়ার সার্ভিস (fire Service) মোড়ে। বেলা ১১টা নাগাদ শুরু হয় শোভাযাত্রা। মিছিল গিয়ে শেষ হয় জেলা প্রশাসকের (District magistrate office) কার্যালয়ের দফতরে। সেখানে বঙ্গবন্ধু সমাবেশে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের (Uttarbanga Adivasi forum) সভাপতি কর্ণেলিউশ মুর্মু, সাধারণ সম্পাদক প্রভাত টুডু। ছিলেন ইস্টোফেন টুডু, লুইস টুডু, কুটিলা রাজোয়ার-সহ আরও অনেকে।

সভামঞ্চ থেকে বেশ কয়েকটি দাবি (demands) পেশ করা হয়। সেই সব দাবির মধ্যে রয়েছে সাঁওতাল-সহ অন্যান্য জাতি-উপজাতির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা, আদিবাসী (Adivasi) সম্প্রদায়ের মানুষদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া, সমতলে বসবাসকারী আদিবাসীদের জন্য পৃথক ভূমিকমিশন গঠন, সমতলের আদিবাসীদের তরফ থেকে বিশেষ ব্যবস্থায় সংসদে (Parliament) প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করা। সেই সঙ্গে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানানো হয়।

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান