চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৌদ্ধমন্দিরে আগুন, অব্যাহত হুমকি, চরম আতঙ্কে সংখ্যালঘু ভোটাররা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাত পোহালেই বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। যা কার্যত প্রহসনের ভোট হিসাবেই পরিচিত দেশবাসীর কাছে। আর ওই ভোট দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে চরম আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার রাতেই আগুন ধরানো হয়েছে কক্সবাজারের রামুর এক বৌদ্ধমন্দিরে। পাশাপাশি একাধিক জায়গায় হিন্দুদের জমির ফসল নষ্ট করার পাশাপাশি হুমকি দেওয়া চলছে। আর সব ক্ষেত্রেই কাঠগড়ায় শাসক দল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের পোষ্য গুন্ডাদের হুমকিতে প্রাণভয়ে অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন। পুলিশ থেকে নির্বাচন কমিশন-সব জায়গায় নালিশ জানিয়েও কোনও লাভ হয়নি।

চট্টগ্রাম-১ সংসদীয় আসনের নির্দল প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকদের হাতে প্রহৃত হয়েছেন সবুজ চন্দ্র দাশ ও আকাশ রায়। গত ৩ জানুয়ারি নির্দল প্রার্থীকে সমর্থন জানানোর অপরাধে তমালতলা বাজারে প্রকাশ্যেই সুব্রত কুমার বিশ্বাস নামে এক হিন্দু যুবককে বেধড়ক মারধর করেছে আওয়ামী লীগের গুন্ডারা। ব্যাপক মারধরে গুরুতর আহত হয়েছেন সুব্রত। সুনামগঞ্জ-২ আসনের নির্দল প্রার্থী জয়া সেনগুপ্তকে সমর্থন জানানোয় শুক্রবার সকালে রঞ্জন কুমার বৈষ্ণবের চাষের জমি তছনছ করে দেয় আওয়ামী লীগের গুন্ডারা।

এছাড়া খুলনার দাকোপ, বটিয়াঘাটা-সহ হিন্দু অধ্যুষিত এলাকায় সংখ্যালঘু ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিতে শুরু করেছে শেখ হাসিনার দলের গুন্ডারা। হিন্দু ভোটারদের বলা হচ্ছে,  ভোটকেন্দ্রে গেলে বয়স্ক ও বিধবা ভাতাসহ সরকারি সুবিধাভোগী টিসিবির কার্ড কেড়ে নেওয়া হবে। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু ভোটারদের উপরে হামলা ও লাগাতার হুমকির ঘটনার নিন্দা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার রাতে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগের দুষ্কৃতীদের হুমকিতে চরম আতঙ্কিত সংখ্যালঘু ভোটাররা। ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন তাঁরা। শুধু তাই নয়, ভোটের পরে হিংসার শিকার হতে পারেন বলে আতঙ্কিত হিন্দু-বৌদ্ধ ভোটাররা। 

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ