চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Bangladesh: বাংলাদেশের সংসদ ভোটে হস্তক্ষেপ করা হবে না, আশ্বাস ভারতীয় দূতের

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: ভারত সরকারের বদান্যতায় শেখ হাসিনা গত তিনটি নির্বাচনে একটানা জিতে এসেছেন বলে অভিযোগ দেশের বিরোধী দলগুলির শীর্ষ নেতৃত্বের। তাঁদের অভিযোগ, নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখছে নয়াদিল্লি। বিশেষ করে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা ‘র’ বাংলাদেশের ভোটে লাগাতার হস্তক্ষেপ করে চলছে। যদিও একাধিকবার নয়াদিল্লির পক্ষ থেকে বিরোধীদের অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। তাতেও প্রচার বন্ধ হয়নি। শনিবার ফের একবার বাংলাদেশের জাতীয় নির্বাচনে নয়াদিল্লির বিরুদ্ধে ওঠা হস্তক্ষেপের অভিযোগ খারিজ করে দিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী। সেই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, বাংলাদেশের আগামী নির্বাচনে জাতীয় নির্বাচনে কোনও রকম হস্তক্ষেপ করবে না নয়াদিল্লি। যদিও ভারতীয় দূতের এমন আশ্বাসে খুব একটা ভরসা পাচ্ছেন না দেশের বিরোধী দলের নেতারা।

শনিবার বিকালে চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভাণ্ডার দরবার শরিফে সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর ১০৩তম খোশরোজ শরিফ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয় নিয়ে নিজেরাই সঠিক সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ করার কিছুই নেই। ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট।’

বাংলাদেশের জাতীয় নির্বাচনে হস্তক্ষেপের সম্ভাবনা খারিজ করার পাশাপাশি ফটিকছড়ি-রামগড় সীমান্তবর্তী স্থলবন্দর চালু হলে দুদেশের অর্থনীতি ব্যাপকভাবে উপকৃত হবে বলে দাবি করেছেন ভারতীয় রাষ্ট্রদূত। তাঁর কথায়, ‘সাব্রুম রেলওয়ে স্টেশনসহ সড়ক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত তৈরি হবে। ফটিকছড়ির ওপর দিয়েই যেহেতু ট্রানজিট ব্যবস্থা চালু হবে, তাতে ফটিকছড়ির অভূতপূর্ব উন্নয়নও  হবে।’

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ