স্বামী-সন্তানের খোঁজে বাংলাদেশ গিয়ে ৮ মাস জেলে, অবশেষে বাড়ি ফিরলেন বনগাঁর মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম স্বামী ও সন্তানকে খুঁজে পাওয়ার আশায় বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন ভারতের এক তরুণী। কিন্তু সেই খোঁজ শেষ পর্যন্ত তাকে প্রতারণা, নির্যাতন ও কারাবাসের কঠিন অভিজ্ঞতার মুখে ফেলেছে। প্রায় আট মাস কারাবন্দি থাকার পর অবশেষে নিজের দেশে ফিরতে পেরেছেন তিনি। রবিবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর আইসিপি সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ফাল্গুনী রায় (২৯) নামে ওই তরুণীকে ভারতের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, প্রায় ১০ থেকে ১১ বছর আগে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার বাসিন্দা গৌরাঙ্গ সরকার নিজের পরিচয় গোপন রেখে ভারতে যান। সেখানে গিয়ে তিনি ফাল্গুনী রায়কে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে সন্তানের জন্মও হয়। কিন্তু প্রায় পাঁচ বছর একসঙ্গে থাকার পর হঠাৎই গৌরাঙ্গ ছেলেকে নিয়ে বাংলাদেশে ফিরে আসেন এবং স্ত্রীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। স্বামী ও সন্তানের কোনো খোঁজ না পেয়ে দীর্ঘদিন অপেক্ষা করেন ফাল্গুনী। পরে তিনি প্রতিবেশী প্রসেনজিতের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন। তবুও প্রথম স্বামী ও সন্তানকে একবার দেখার ইচ্ছা তার মনে থেকেই যায়। সেই আকাঙ্ক্ষা থেকেই ২০২৫ সালের জুন মাসে বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে তিনি বাংলাদেশে আসেন।

আরও পড়ুন: জামায়াতের যৌন দাসীদের নেতৃত্বে বাংলাদেশে নয়া সংগঠনের আত্মপ্রকাশ

বাংলাদেশে এসে পিরোজপুরে স্বামীর বাড়িতে গেলে তার সঙ্গে খারাপ আচরণ করা হয়। অভিযোগ রয়েছে, সেখানকার লোকজন তার পাসপোর্ট সহ প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নেয় এবং তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর অসহায় অবস্থায় ফাল্গুনী এক দালালের সাহায্যে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ফেরার চেষ্টা করেন। কিন্তু গত বছরের ৩০ জুন সীমান্ত অতিক্রম করার সময় বিজিবির সদস্যরা তাকে আটক করেন।

পরে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হলে দুটি পৃথক মামলায় তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়। প্রায় আট মাস কারাগারে থাকতে হয় তাকে। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের এসআই তুহিন জানান, ফাল্গুনী রায় ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার টেংরা কলোনি এলাকার মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে। কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ায় বিজিবি ও বিএসএফের যৌথ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতের কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়েছে।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার