দৈত্যকুলে প্রহ্লাদ, ইসকন নিষিদ্ধের বিরোধিতায় সরব মোল্লা ইউনূসের উপদেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: রাষ্ট্রদ্রোহ মামলায় ধৃত পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত বথেকে জেলে নিয়ে যাওয়ার সময়ে সংঘর্ষে এক আইনজীবী প্রাণ হারিয়েছেন। আর ওই ঘটনা নিয়ে বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দুদের উপরে সাঁড়াশি আক্রমণ। একদিকে গণহারে গ্রেফতার করা হচ্ছে হিন্দুদের। অন্যদিকে, হিন্দু ধর্মীয় সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার পাঁয়তারা শুরু হয়েছে। আর ওই পাঁয়তারায় নেতৃত্ব দিচ্ছেন ভারত বিদ্বেষী জঙ্গি ও মৌলবাদী সংগঠনের শীর্ষ নেতৃত্ব। সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, হাসান মাসউদ, মাহফুজ আলমের মতো পাকিস্তানি এজেন্টরা সরাসরি ইসকনকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমেছেন। মোল্লা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসাবে থাকা মোস্তফা সারোয়ার ফারুকী, সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ নজরুলরাও ইসকনকে নিষিদ্ধের জন্য চাপ দিয়েছেন। আর ঠিক ওই সময়েই উল্টোপথে হাঁটলেন ইউনূসের অন্যতম উপদেষ্টা তথা দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ।

বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইসকনকে নিষিদ্ধের দাবির বিরোধিতা করে তিনি বলেন, ‘কেউ অপরাধ করলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তির। কোনও একজন ব্যক্তি যদি কোনও সন্ত্রাসী কার্যক্রম করে থাকে তাহলে সে ব্যক্তিই দায়ী হবে। তার ব্যক্তি পরিচয়, সামাজিক পরিচয়, ধর্মীয় পরিচয়, রাজনৈতিক পরিচয়, কোনও কিছুই সামনে আসবে না। উঠে আসবে শুধু এই ব্যক্তি সন্ত্রাসী। ধারাবাহিকভাবে কেউ যদি কোনও সংগঠনের পরিচয়ে অপব্যবহার করে থাকে সেটা তার ব্যক্তিগত অপরাধ। সেই ব্যক্তি দোষী হবেন, কোনও সংগঠন নয়। তাই কোনও ব্যাক্তির অপরাধের সাজা কোনও সংগঠনকে দেওয়া যায় না। তা সঠিক হবে না।’

উল্লেখ্য, এদিনই হাইকোর্টে হিন্দু সংগঠন ইসকনকে নিষিদ্ধ চেয়ে মামলা দায়ের করেছেন মনিরুজ্জামান নামে এক আইনজীবী। যিনি আবার জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদিন বাংলাদেশের শীর্ষ নেতা। ওই মামলার শুনানির দায়িত্ব পেয়েছেন জামায়াত ইসলামীর সঙ্গে জড়িত কট্টর মুসলিম মৌলবাদী হিসাবে আইনজীবী মহলে পরিচিত বিচারপতি ফারাহ মাহবুব। শুনানিতে হিন্দুদের প্রতি খানিকটা ব্যঙ্গাত্মক কণ্ঠে তিনি বলেন, ‘দেশের দ্বিতীয় শ্রেণির নাগরিকদের এতটা সাহস হয় কী করে?’ ইসকনের পরিচিতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘এরা কারা? কী পরিচয় এদের? কীভাবে কাজ করে যাচ্ছে?’

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা