রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বন্দুকের মুখে ছয় শিক্ষককে ইস্তফায় বাধ্য করল ইসলামি জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: পাকিস্তানি ভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের ইন্ধনে দেশজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ইসলামি জঙ্গিরা। এবার বন্দুকের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় বিভাগের ডিনকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য করল ইসলামি জঙ্গি সালাউদ্দিন আম্মার। যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ কমান্ডার। খোদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারন সম্পাদকের আচরণকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসাবে আখ্যা দিয়েছে খালেদা জিয়ার দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বরাবরই ইসলামি জঙ্গিদের আঁতুড়ঘর। বর্তমানে আনসারুল্লাহ বাংলা টিম, হিযবুত তাহরীর-সহ দেশের জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের অধিকাংশই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। মূলত রগকাটা শিবির হিসাবেই পরিচিত ইসলামী ছাত্র শিবির-সহ বিভিন্ন জঙ্গি সংগঠন সম্পৃত্ত ছাত্র সংগঠনগুলি। শেখ হাসিনা জমানায় খানিকটা কোণঠাসা ছিল কট্টর ইসলামপন্থীরা। তবে গত বছরের ৫ অগস্টের পর ফের নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে। আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের সমর্থক হিসাবে পরিচিত শিক্ষক ও অশিক্ষক কর্মচারিদের উপরে চলছে নির্যাতন। অনেকেই প্রাণভয়ে চাকরিতে ইস্তফা দিয়েছেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মারা যাওয়ার পরেই আচমকা আওয়ামী লীগের দোসর হিসাবে আখ্যা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় বিভাগের ডিনকে সরানোর দাবিতে সরব হন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। ওই ছয়জন ডিন হলেন- আইন অনুষদের অধ্যাপক আবু নাসের ওয়াহিদ, ব্যবসা শিক্ষা অনুষদের অধ্যাপক এ এস এম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এস এম এক্রাম উল্ল্যাহ, ভূবিজ্ঞান অনুষদের এ এইচ এম সেলিম রেজা, প্রকৌশল অনুষদের ডিন বিমল কুমার প্রামাণিক ও বিজ্ঞান অনুষদের ডিন নাসিমা আখতার। আওয়ামী লীগের আমলে দায়িত্ব পাওয়া এই ছয় ডিনের নির্ধারিত মেয়াদ শেষ হয় ১৭ ডিসেম্বর। ফের তাঁদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

গতকাল রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় ডিনের সবার পদত্যাগের দাবিতে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ প্রশাসন ভবনের সব দফতরে আম্মারের নেতৃত্বে ইসলামী জঙ্গিরা তালা ঝুলিয়ে দেয়। প্রথমে ছয় ডিনকে ফোন করে বিশ্ববিদ্যালয়ে আসার নির্দেশ দেওয়া হয়। নিরাপত্তার কারণে তাঁরা আসতে না চাইলে বাড়ি-বাড়ি গিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে ছয় ডিনের কাছ থেকে ইস্তফা লিখিয়ে নেয় আম্মারের বাহিনী।

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা