আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশে কোনও হিন্দু সাংসদ হতে পারবেন না, ফরমান মুসলিম নেতার

নিজস্ব প্রতিনিধি: বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য এক নির্বাচনী জনসভায় দেওয়া একটি বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই বক্তব্যে দাবি করা হয় , ‘৮০ শতাংশ মুসলমানের দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না।’ মন্তব্যটি ঘিরে স্থানীয় স্তরে যেমন বিতর্ক তৈরি হয়েছে তেমনই ব্যাপক প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারপর্বের প্রথম দিন রাতে। বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা স্কুল প্রাঙ্গনে আয়োজিত জামায়াতে ইসলামীর এক নির্বাচনী জনসভায় আফজাল হোসেন নাম এক ব্যক্তি বক্তব্য রাখেন। আয়োজকদের দাবি, ওই সভাতেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।

আরও পড়ুন: জনসমক্ষে বৈরামুথুকে জুতো ছুঁড়লেন মহিলা, আবার কী করেছেন বিতর্কিত তামিল সুরকার?

আফজাল হোসেন বলেন, ‘আপনারা কি আল-কোরআনের শাসন চান নাকি ভিন্ন মতবাদ চান? আল কোরআনের শাসন চাইলে জামায়াতে ইসলাম সংসদীয় কাঠামোর মধ্য দিয়েই তা প্রতিষ্ঠা করবে। সংসদে দাঁড়িয়ে তারা বলবে, এই দেশ মুসলমানের দেশ। যেখানে ৮০ শতাংশ মানুষ মুসলমান। সেখানে কোনো বিধর্মী সংসদ সদস্য থাকার প্রশ্নই ওঠে না, এমনকি সংবিধান থাকতে পারে না। তিনি আরও বলেন, ‘শাসন হবে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী। চুরি করলে যদি হাত কেটে দেওয়ার আইন কার্জকর হয় , তাহলে এলাকায় আর চুরি থাকবে কি ? আমরা এমন শাসনই চাই।’ জামায়েত মনোনীত প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি চিন্তা করবেন না। মানুষ এখন বুঝতে পেরেছে ধর্ম,ন্যায় ও আদর্শ কাকে বলে।’

এই বিষয়ে আফজাল হোসেনের প্রতিক্রিয়া জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড: সুলতান আহমেদ বলেন,’আফজাল হোসেন তাদের পুরোনো কর্মী নন। তিনি নতুন একজন মানুষ। সেদিনই আমাদের সঙ্গে পরিচয়। বয়সে প্রবীণ,আবেগের বশে এমন কথা বলে ফেলেছেন। বলার পর আমাদের হাতে কিছু থাকে না।’ তিনি আরও জানান,তাঁর বা দলের কোনো শীর্ষ নেতার মুখ থেকে এই ধরণের কোনো বক্তব্য আসেনি এবং তাঁর নিজের বক্তৃতায় কোনো ব্যক্তি বা বিরোধী দলের নাম উল্লেখ করা হয়নি। এ বিষয়ে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মহম্মদ পলাশ আহমেদ বলেন, বিষয়টি পরে তাঁদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ