এই মুহূর্তে

খালেদাকে ঢাকায় রাখতে রাজি নন পুত্র তারেক, শিগগিরই নেওয়া হচ্ছে লন্ডন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অত্যন্ত সঙ্কটজনক মা খালেদা জিয়াকে আর বাংলাদেশে রাখতে রাজি নন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে নিয়ে যেতে যান। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে কিংবা আগামিকাল শুক্রবার (৫ ডিসেম্বর) ভো রাতে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলান্সে চাপিয়ে তাঁকে লন্ডন নিয়ে যাওয়া হবে। এ খবর জানিয়েছেন খালেদার ব্যক্তিগত চিকি‍ৎসক জাহিদ হোসেন।

গত ২৩ নভেম্বর রবিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে তড়িঘড়ি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাঁকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। গত ১২ দিন ধরে তিনি চিকি‍ৎসাধীন।

গতকাল বুধবার দুপুরে ব্রিটেন থেকে ঢাকায় পৌঁছন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে। বিমানবন্দর থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণ করেন। রাতে চিন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে মেডিকেল বোর্ডে যোগ দেন। কিন্তু চিকি‍ৎসায় তেমন সাড়া দিচ্ছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী। ফলে উদ্বেগ ক্রমশ বাড়ছে। হাসপাতাল চত্বরের বাইরে ভিড় করছেন বিএনপি নেতা-কর্মীরা। ভিড় সামলাতে মোতায়েন করা হবে বিজিবি। এছাড়া খালেদার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিওরিটি ফোর্সের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

মাকে নিয়ে যমে-মানুষে টানাটানি চললেও দেশে ফেরার ঝুঁকি নিতে পারছেন না খালেদাপুত্র তারেক রহমান। সূত্রের খবর, বুধবার রাতেই তিনি বিএনপি শীর্ষ নেতাদের জানিয়ে দেন, ঢাকায় রেখে আর মায়ের চিকি‍ৎসা করাতে চান না। তার পরেই খালেদাকে লন্ডনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত  উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের জানুয়ারিতেও লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানকার একটি হাসপাতালে ও পরে ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করে চিকিৎসা নেন। প্রায় চার মাস পর গত ৬ মে তিনি দেশে ফেরেন।

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিনের ইন্ধনে ভোটের মুখেই বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি হাদির ইনকিলাব মঞ্চের

হিযবুত জঙ্গি হাদির ভাইকে ব্রিটেনে দূত হিসাবে নিয়োগ দিল ইউনূস সরকার

‘হাফপ্যান্ট পরছোস ক্যান, পাজামা নাই’, বলেই কিশোরকে মারধর বাংলাদেশি তালিবানিদের

জোর ধাক্কা জামায়াতের নেতৃত্বাধীন জোটের, ২৬৮ আসনে লড়ার ঘোষণা ইসলাম আন্দোলন বাংলাদেশের

পরকীয়ার জেরে মাথা ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হল যুগলকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ