সৌজন্যে মোল্লা ইউনূস, জেল থেকে ছাড়া পেলেন ব্লগার অভিজি‍ৎ রায়ের খুনি ফারাবি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘রাজাকার সন্তান’ তথা দেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আমেদের নির্দেশে আগেই জামিন মঞ্জুর হয়েছিল মুক্তমনা লেখক তথা ব্লগার অভিজি‍ৎ রায়ের খুনি শফিউর রহমান ফারাবীর। গত বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি জাকির হোসেন ও কেএম রাশেদুজ্জামান রাশিদের ডিভিশন বেঞ্চ ওই জামিন মঞ্জুর করেছিল।নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের শীর্ষ নেতা শফিউর রহমান ফারাবীর জামিন কোন যুক্তিতে মঞ্জুর করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটা নাগরিকরা। যদিও তদারকি সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের দাবি, ‘ইসলাম ধর্মকে রক্ষার ক্ষেত্রে শফিউর রহমান ফারাবী দুর্দান্ত ভূমিকা রেখেছিলেন। ইসলাম বিদ্বেষী ব্লগার অভিজি‍ৎ রায়কে খুন করে কোনও অপরাধ করেনি। শেখ হাসিনা সরকার অন্যায়ভাবে সাজা দিয়েছিল। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই ফারাবীকে জামিন দিয়েছেন দুই বিচারপতি।’ জামিন পাওয়ার ২২ দিন বাদে আজ শুক্রবার (২২ অগস্ট) গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। জেল থেকে হাসতে হাসতে বের হতে দেখা যায় কুখ্যাত জঙ্গি ফারাবি। জেল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েই তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস ও প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আমেদকে ধন্যবাদ জানিয়েছেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা তথা বাংলাদেশি ব্লগার অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা বইমেলা থেকে ফেরার পথে টিএসসির কাছে আক্রান্ত হন। আনসার আল ইসলাম নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা ধারালো ধারালো অস্ত্র দিয়ে অভিজিত ও তার স্ত্রীর উপরে ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিজিতের। গুরুতর আহত হন তাঁর   স্ত্রী রাফিদা। ওই হামলার ঘটনা কাঁপিয়ে দেয় গোটা বাংলাদেশকে। অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়  রাজধানীর শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। ওই ছয়জন হলেন সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর (বরখাস্ত) জিয়া, আকরাম হোসেন, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান সিয়াম ও শফিউর রহমান ফারাবী। ছয়জনেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ নেতা।

২০১৯ সালের ৬ অগস্ট ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। সরকারের তরফে মামলায় ২৮ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান পাঁচ আসামিকে (সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর (বরখাস্ত) জিয়া, আকরাম হোসেন, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান সিয়াম) মৃত্যুদণ্ড এবং শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ফারাবী। ২০২২ সালের ৪ অগস্ট হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেন।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির