আগুন ঝরাচ্ছে সূর্য, তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী

তাপমাত্রার পারদ পৌঁছেছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: ‘আল্লা ম্যাঘ দে, পানি দে, ছায়া দে তুই’। রাজশাহী শহরের বাসিন্দারা আপাতত ঈশ্বরের কাছে শুধু এটুকুই চাইছেন। গত কয়েকদিন ধরেই গরম সহ্যের সীমা ছাড়াচ্ছিল। আর শুক্রবার যেন আগুন ঝরাল সূর্য। মানুষের পাশাপাশি গরমে হাঁসফাঁস করছে পশু-পাখিরাও। তাপমাত্রার পারদ পৌঁছেছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। তাপপ্রবাহের হাত থেকে মুক্তি কবে মিলতে পারে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন রাজশাহীবাসী।

চৈত্রের শেষ সপ্তাহ থেকেই রাজশাহীতে লাগাতার তাপমাত্রা বেড়ে চলেছে। গত ৪ এপ্রিল ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজেছিল শহর। কিন্তু তা স্বস্তি দিতে পারেনি সাধারণ মানুষকে। উল্টে অস্বস্তি বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তেজ-ও বেড়েছে। ফলে রীতিমতো গলদগর্ম দশা পথে বের হওয়া আমআদমির। জরুরি প্রয়োজন না থাকলে পারতপক্ষে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। বেলা বাড়তেই কার্যত শুনশান রাস্তাঘাট। খদ্দেরদের অভাবে দোকানপাটও বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। টানা দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অসহনীয় রোদ আর গরমে স্থবিরতা নেমে এসেছে কর্মজীবনেও।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহবিদ রেজওয়ানুল হক জানান, গত কয়েকদিন ধরেই রাজশাহীর তাপমাত্রা সহ্যসীমার বাইরে চলে গিয়েছে। শুক্রবার বিকেল তিনটের সময়ে শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতি যা তাতে যে কোনও মুহুর্তে ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের