জেব্রা, বাঘের পরে এবার সাফারি পার্কে সিংহীর মৃত্যু

চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারির মধ্যে গাজিপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কোর সাফারি আফ্রিকান সাফারিতে অসুস্থ হয়ে ১১টি জেব্রার মৃত্যু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গাজিপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা ও বাঘের পরে এবার এক সিংহীর মৃত্যুর ঘটনা ঘটল। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল সিংহীটি। বৃহস্পতিবার দুপুরে পার্কের কোর সাফারি পার্কের আফ্রিকান সাফারিতে থাকা অসুস্থ সিংহীটি মৃত্যুর কোলে লুটিয়ে পড়ে। এদিন রাতে এ খবর জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য আধিকারিক  দীপঙ্কর বর। জেব্রা, বাঘের পরে সিংহীর মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত সিংহীর আনুমানিক বয়স ১১ বছর।

চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারির মধ্যে গাজিপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কোর সাফারি আফ্রিকান সাফারিতে অসুস্থ হয়ে ১১টি জেব্রার মৃত্যু হয়। ওই ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে যায়। সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের মাঝেই সাফারি পার্কের একটি বাঘের মৃত্যু হয়। দায়িত্বে অবহেলার জন্য ইতিমধ্যেই সাফারি পার্কের প্রকল্প পরিচালকসহ তিন আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য আধিকারিক দীপঙ্কর বর এদিন সাংবাদিকদের জানান, গত বছরের ১১ অগস্ট সাফারি পার্কে থাকা সিংহীটি অসুস্থ হয়ে পড়ে। পেটের নিচে জল জমে থলির মতো অংশ ঝুলে থাকতে দেখা যায়। জরুরি ভিত্তিতে চিকি‍ৎসাও শুরু হয়। কিন্তু শ্বাসকষ্টজনিত লক্ষণসহ আরও বেশ কিছু শারীরিক সমস্যা দেখা যায়। বুধবার বিকাল থেকেই সিংহীটির শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। সিংহীটি চার পা ঝাঁকুনি দিয়ে শুয়ে কাঁপতে থাকে। শ্বাসকষ্টজনিত কারণেই এদিন দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ১১ বছর বয়সী সিংহীটি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের