নির্বাচনের আগে বাংলাদেশে অপরাধীর সংখ্যা ছাড়াল তিন হাজার, ‘শুটার’ ৩৫২ জন

মোল্লা ইউনূসের অন্তর্বর্তী সরকারের জমানায় বাংলাদেশে অপরাধীর সংখ্যা ছাড়াল তিন হাজার। যাঁদের মধ্যে ৩৫২ জন শুটার। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা ইউনূসের অন্তর্বর্তী সরকারের জমানায় বাংলাদেশে অপরাধীর সংখ্যা ছাড়াল তিন হাজার। যাঁদের মধ্যে ৩৫২ জন শুটার। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন। তার প্রস্তুতি তুঙ্গে। গত শনিবার তথা জাতীয় নির্বাচনের পাঁচ দিন আগে মুন্সিগঞ্জ সদর উপজেলার মুন্সিকান্দি এলাকায় বিএনপির প্রার্থী এবং বিরোধী প্রার্থীর কর্মী–সমর্থক দের মধ্যে ঝামেলা হয়। সে সময় উভয় পক্ষের মধ্যে তীব্র গুলি ছোড়াছুড়ি হয়। তাঁদের মধ্যে অস্ত্র হাতে গুলি করা একরাম দেওয়ানসহ চারজনকে শনাক্ত করেছে পুলিশ। গোয়েন্দা সংস্থার করা তালিকায় ‘শুটার’ হিসেবে নাম রয়েছে একরামের। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যায়নি। পাশাপাশি ঢাকায় কুখ্যাত সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলামের বিরুদ্ধে ৯টি হত্যা মামলাসহ ২২টি মামলা রয়েছে। যিনি ২০২৪ সালের সেপ্টেম্বরে ২০ বছর জেল খাটার পর জামিনে মুক্তি পেয়েছেন। তবে অস্ত্রধারী সন্ত্রাসীরা তালিকায় এখনও তাঁর নাম রয়েছে।

এদিকে গত বছরের ১০ নভেম্বর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে কুখ্যাত সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এ হত্যার নেপথ্যে রয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসী রনি। যাঁকে এখনও ধরা যায়নি। তাঁর নামও রয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীর তালিকায়। এইসব অপরাধীরা যাতে ভোটের মাঠে সহিংসতা না ছড়াতে পারে, সে জন্য সারা দেশের পুলিশদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। এছাড়া বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীর তালিকায় রয়েছেন ইমামুল হোসেন ওরফে পিচ্চি হেলাল, সানজিদুল ইসলাম ওরফে ইমন, এস এম আরমান, খোরশেদ আলম ওরফে ফ্রিডম রাসু-সহ প্রায় তিন হাজার অস্ত্রধারী, শুটার, জঙ্গি। ইতিমধ্যেই দুটি গোয়েন্দা সংস্থা সারা দেশের তিন হাজার অবৈধ অস্ত্রধারী ও অপরাধীর তালিকা বানিয়ে পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ১২৪ জন জঙ্গি এবং ৩৫২ জন ‘শুটার’ রয়েছে।

গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার চন্দ্রিমা উদ্যানের লেকের পাশে অভিযান চালিয়ে জেএমবি সদস্য আহসান জহির খানকে (৫০) গ্রেফতার করা হয়েছে। ২ ফেব্রুয়ারি তাঁর সহযোগী জেএমবি সদস্য বেলায়েত হোসেন (৩১) এবং ৩ ফেব্রুয়ারি তোফায়েল হোসেনকে (৩৭) গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। পুলিশ সদর দফতরের খবর, গত এক দশকে যারা নানা অপরাধে জড়িতদের চিহ্নিত করে তালিকা বানানো হয়েছে। এর মধ্যে অনেকেই এখন জেলবন্দী, কেউ জামিনে আছে, কেউ বা পলাতক। সূত্রমতে, কোনও প্রার্থীর হয়ে এসব অপরাধী ও অস্ত্রধারীকে ভোটের মাঠে ব্যবহার করা হতে পারে। বিশেষ করে যাঁরা পলাতক রয়েছেন। তাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার জন্যে আগেভাগেই বাংলাদেশে পুলিশ প্রশাসন সতর্ক হয়েছে। তালিকার তথ্য অনুযায়ী, ঢাকা মহানগর এলাকায় অস্ত্রধারী ও অপরাধী রয়েছেন ১১৫ জন, চট্টগ্রাম মহানগরে ১৮০ জন। খুলনা মহানগরে ৪২ জন, রাজশাহী মহানগরে ৪০ জন, বরিশাল মহানগরে ১২ জন, গাজীপুর মহানগরে ২০ জন, সিলেট মহানগরে ৯০ জন ও গাজীপুর মহানগরে ২০ জন অস্ত্রধারী ও অপরাধী রয়েছে। এছাড়া গত ১ জানুয়ারি থেকে গত ৩৬ দিনে চট্টগ্রাম বিভাগে ১৫টি খুনের ঘটনা ঘটেছে। ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ১৩ মাসে রাজনৈতিক বিরোধে ১৫ জন খুন হয়েছেন শুধুমাত্র চট্টগ্রামেই। এর মধ্যে বিএনপির ১০ জন খুন হয়েছেন।

প্রধানমন্ত্রীকে কুকথা বলা নয়ডার নাবালিকার বিরুদ্ধে কোনও মামলা নয়, জানাল দিল্লি পুলিশ

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন