মাগুরার আট বছরের ছোট শিশুর ধর্ষকদের বাড়ি গুঁড়িয়ে দিল স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি দিদির বাড়ি বেড়াতে এসে বাংলাদেশের মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার হয়েছিলেন আট বছরের শিশু।রক্তাক্ত অবস্থায় ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায় নি।গত কয়েকদিন ধরে চিকিৎসা করেও বাঁচানো যায় নি শিশুটিকে।এই নৃশংস ঘটনায় অভিযুক্ত হিটু শেখের(নির্যাতিতার দিদির শ্বশুর)বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিল বিক্ষুব্ধ জনতা। চারিদিকে দাউদাউ করে জ্বলছে আগুন। পুলিশ ঘটনাস্থলে গেলেও সামাল দিতে পারেন নি পরিস্থিতি।বিক্ষুব্ধরা জনতা পথ আটকে দিলে ফিরে যেতে বাধ্য হয় বাংলাদেশ পুলিশ।

 শুক্রবার(১৪ মার্চ)সকালে বাংলাদেশের মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় হিটু শেখের বাড়িতে ভাঙচুর করা হয়। দেখা যায় পোড়া বাড়িতেই ঢিল ছুড়ছেন বিক্ষুব্ধ জনতা।বেলা ১১টার দিকে হিটু শেখের বাড়ির আঙিনায় থাকা আম গাছসহ প্রায় ১২টি গাছ কেটে ফেলেন স্থানীয়রা। তাদের দাবি ধর্ষকদের কঠিনতম সাজা দিতে হবে।

এই নিয়ে দেশটির মাগুরা সদর থানা পুলিশের ওসি জানান, শিশু ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ কয়েক দফা সেখানে যাওয়ার চেষ্টা করেছিল। তবে বিক্ষুব্ধ জনতার প্রতিরোধের মুখে সম্ভব হয়নি। তবে গ্রামের নিরীহ সাধারণ মানুষের যাতে কোন ক্ষয়ক্ষতি না হয় সেইদিক খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য,দিদির শ্বশুরের পাশবিক ধর্ষণের শিকার মাগুরার আট বছরের একরত্তি শিশুকে সদ্যই চোখের জলে বিদায় জানিয়েছেন লাখো-লাখো জনতা। ছোট শিশুটিকে বিদায় জানাতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। কেউ-কেউ বুক চাপড়ে বলতে থাকেন, ‘এ কোন দেশ? যেখানে কোমল নিষ্পাপ শিশুকে এভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হয়।’

কয়েক দিন আগে মাগুরা শহরে দিদির শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল শ্রীপুর উপজেলার বাসিন্দা আট বছরের শিশুটি। গত বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা এগারোটা নাগাদ বেহুঁশ অবস্থায় শিশুটিকে মাগুরা হাসপাতালে নিয়ে যান দিদির শাশুড়ি। হাসপাতালের চিকিৎসকেরা পরীক্ষার সময়ে দেখতে পান, নির্যাতিতার গলায় দাগ রয়েছে। তাদের অনুমান, কিছু দিয়ে চেপে ধরা হয়েছিল। শরীরের বেশ কিছু জায়গায় আঁচড় আছে। তাঁর মাসিকের রাস্তায় রক্তক্ষরণ হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মাগুরা হাসপাতালের চিকি‍ৎসকরা প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানকার চিকি‍ৎসকরা শিশুটির শারীরিক অবস্থা নিরীক্ষণ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটায় শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্‌থানান্তরিত করা হয়। মাঝে শারীরিক অবস্থার উন্নতি হলেও বুধবার দু’বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তখনই হাল ছেড়ে দিয়েছিলেন চিকি‍ৎসকরা। পুলিশের কাছে দায়ের কা অভিযোগে শিশুটির মা জানিয়েছেন, ‘তাঁর বড় মেয়ের শ্বশুরই ছোট শিশুটিকে ধর্ষণ করেছেন। আর ওই কাজে তাকে সহায়তা করেছেন বড় মেয়ের স্বামী, অর্থাৎ শিশুটির জামাইবাবু। গোটা ঘটনার কথা জানতে পেরে শিশুটির দিদির শাশুড়ি এবং ভাসুর প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন। অভিযোগের ভিত্তিতে চার জনকেই গ্রেফতার করেছে পুলিশ। শুধু শ্বশুর নাকি জামাইবাবু ও দিদির ভাসুরও শিশুটিকে ধর্ষণ করেছিল, তা নিশ্চিত হতে ধৃতদের মধ্যে তিন জনের ডিএনএ পরীক্ষাও করা হয়েছে।

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?