ফের বাড়ল গ্যাসের দাম

দাম বেড়ে হল ১,৩৯১ টাকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের বাড়ল গ্যাসের (Lpg) দাম। এক ধাক্কায় বাড়ল ১৫১ টাকা। ১২ কেজির সিলিন্ডারের দাম (Price) বেড়ে হল ১,৩৯১ (1391) টাকা। মূল্যবৃদ্ধির কারণ হিসেবে ইউক্রেন (Ukraine) সংকটকে দায়ী করেছে সে দেশের এনার্জি রেগুলেটরি কমিশন। তবে সংঘাত অব্যাহত থাকলেও চাহিদা মেটাতে কোনও অসুবিধে হবে না বলে কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গ্যাসের দাম বেড়েছিল গত ফেব্রুয়ারিতে। সে দফায় দাম বেড়েছিল ৬২টাকা। আর গত বছর ডিসেম্বরে ১২কেজি শিলিন্ডারের দাম ৮৫ (85) টাকা হ্রাস করার সিদ্ধান্ত নেয় কমিশন। সে সময় প্রতি লিটার সিলিন্ডারের (Cylinder) দাম ছিল ১,২২৮ টাকা(বাংলাদেশি মুদ্রায়)।

অক্টোবর থেকে বাংলাদেশে গ্যাসের দাম বাড়তে থাকে। সে মাসে গ্যাসের দাম প্রতি কেজিতে ৮৬.০৭ টাকা বেড়ে ১০৪.৯২ টাকা করা হয়েছিল। অক্টোবর মাসে ১২ কেজি গ্যাসের দাম ছিল ১, ২৫৯ টাকা (1259 ) ।

এদিকে, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে গিয়েছে। বুধবার, ২ মার্চ অপরিশোধিত তেলের দর ব্যারেলপ্রতি ১১১ ডলার ৩৭ সেন্ট ওঠে। ২০১৪ সালের পর বুধবার প্রথম রেকর্ড উচ্চতায় পৌঁছে যায় তেলের দাম। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সংঘাতে অপরিশোধিত তেলের দাম কার্যত লাফিয়ে-লাফিয়ে বাড়ছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে (Ukraine)  রুশ আগ্রাসনের ধাক্কায় এক লাফে ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়। কয়েকদিন বাদে তেলের দাম কিছুটা কমলেও ফের বাড়ে তেলের দাম। উল্লেখ করা যেতে পারে, বিশ্বে সৌদি আরবের পর রাশিয়া দ্বিতীয় বৃহত্তম দেশ, যারা তেল রফতানি করে। তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাস (Natural gas) উৎপাদনেও এগিয়ে রাশিয়া। 

আরও পড়ুন ভারত সফরে বিদেশসচিব, হাসিনার সফরসূচি নিয়ে কথা

 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের