এই মুহূর্তে

তৈরি হল বাংলাদেশের গৌরব ‘পদ্মা সেতু’ নিয়ে চলচ্চিত্র

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের গৌরব পদ্মা নদী। আর এই পদ্মা নদীর ওপরেই তৈরি পদ্মা সেতু। বাংলাদেশের পদ্মার ইলিশ মাছ পৃথিবী বিখ্যাত। এখান থেকেই ভারতে ইলিশ মাছের আমদানি হয়। সুতরাং বাংলাদেশের মানুষের কাছে পদ্মা নদী এবং সেতু অহংকার। আর বাংলাদেশের মানুষের গৌরব ও স্বপ্নের পদ্মা সেতু নিয়ে ইতিমধ্যেই বাঁধা হয়েছে গান। এবার ‘পদ্মাসেতু’ নিয়ে তৈরি হল সিনেমা। আর সিনেমার নাম রাখা হয়েছে ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’। সত্যই যেন স্বপ্নের দিশারি এই পদ্মাসেতু। একে ঘিরে বাংলাদেশের অনেক স্মৃতি।

যাই হোক, এবার এই চলচ্চিত্রটির বিষয়ে কিছু জানা যাক. বাংলাদেশের এক প্রতিবেদন অনুযায়ী, এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাঞ্জু জন ও অলিভিয়া মাইশা। সঙ্গে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, রায়হান মুজিব, হিমেল রাজ, খুকু, আনোয়ার সিরাজী, শান্তা পাল প্রমুখ ঢালিউডের খ্যাতনামা তারকারা। আর এই সিনেমার পুরো অংশ শ্যুটিং হয়েছে পদ্মা সেতু এলাকায়। ইতিমধ্যেই এই ছবির শ্যুটিং। বর্তমানে ছবিটির সম্পাদনার কাজ চলছে। আর এই সিনেমার বিষয়ে যাবতীয় নিশ্চিত করেছেন, ছবির পরিচালক আলী আজাদ। তিনি শুধু নির্মাণ করেছে তাই নয়, পাশাপাশি এই ছবির কাহিনি, সংলাপ, চিত্রনাট্যর কাজও করেছেন আলী আজাদ।

এই ছবির বিষয়ে নির্মাতা জানিয়েছেন, পদ্মা সেতু তাঁদের গর্বের সম্পদ, অহংকারের নিদর্শন। বাংলাদেশের মানুষদের কাছে এটি মর্যাদার ও আত্মসম্মানের প্রতীক। কারও কাছে মাথা নত না করে মাথা উঁচু করার প্রতীক, সক্ষমতার প্রতীক, উন্নয়নের প্রতীক। তাঁর কথায় ছবিটি, চলতি মাসেই সেন্সরে জমা পড়ার কথা। তিনি আরও বলেন, পদ্মা সেতুকে নিয়ে তাঁরা প্রত্যয় এবং অহংকারের সহিত কাজ করেছেন। দর্শকদের ব্যতিক্রমধর্মী গল্পটি দেখে কেউ নিরাশ হবেন না। আর ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ সিনেমার প্রযোজনা করছেন বাংলা টকিজ এবং পরিবেশনায় জাজ মাল্টিমিডিয়া।

Published by:

Share Link:

More Releted News:

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

শুরু হল ‘বহুরূপী ২’-এর শুটিং, প্রথম শট কলকাতাতেই, বিশেষ চমক যিশুর

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

দীপিকা কক্করের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শোয়েব ইব্রাহিম, চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ