দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনায় জড়িত থাকার অপরাধে এক মাদ্রাসা শিক্ষককে দশ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা ও আনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার এই রায় ঘোষণা করেছেন। যদিও সাজাপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গিয়েছে, ফেনীর ছাগলনাইয়ার বাসিন্দা আবু বকর (৪০) স্থানীয় এক মাদ্রাসার শিক্ষক। পাঁচ বছর আগে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর মাদ্রাসা ছুটির পর আবু বকর ওই মাদ্রাসার প্রথম শ্রেণির এক ছাত্রীকে নিজের কক্ষে ডেকে নেন। ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। শিশুটি বাড়ি ফিরে গোটা ঘটনাটি অভিভাবকদের জানায়। পরে নির্যাতিতা শিশুর মা ছাগলনাইয়া থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমে পুলিশ নরপিশাচ শিক্ষককে গ্রেফতার করে।

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বিচার পর্ব শুরু হওয়ার পরে আদালত থেকে জামিন পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক। বিচারক ওসমান হায়দার রায়ে বলেছেন, ‘সাজাপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আবু বকর যেদিন গ্রেফতার হবেন, সে দিন থেকেই সাজা কার্যকর হবে।’ কুলাঙ্গার মাদ্রাসা শিক্ষককে অবিলম্বে খুঁজে বের করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারক।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ