বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষিত, অধিনায়ক সাকিব

সৌম্য সরকারকে অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য বাংলাদেশ দল ঘোষিত হল। ১৫ সদস্যের দলে ঠাঁই হয়নি প্রাক্তন অধিনায়ক মাহমদুল্লাহ রিয়াদ (Mahamadullaha Riad)। সাকিব আল হাসানকেই (Shakib Al Hasan) অধিনায়ক হিসেবে রেখে দেওয়া হয়েছে। টানা ব্যর্থতার কারণে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়া সৌম্য সরকারকে (Soumya Sarkar) অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে। দলে ফিরেছেন চোট সারিয়ে সুস্থ হওয়া হাসান মাহমুদ (Hasan Mahamud) ।

আগামী ২৪ অক্টোবর বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগাররা। সুপার টুয়েলভে বাংলাদেশের অন্য চার প্রতিপক্ষ হল দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। যথেষ্ট শক্ত গ্রুপেই পড়েছে বাংলাদেশ। তিন শক্তিশালী দলকে হারিয়ে সাকিবদের শেষ চারে পৌঁছনো যথেষ্টই মুশকিল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কঠিন লড়াইয়ের কথা মনে রেখে তাই অভিজ্ঞদের দলে ঠাঁই দিয়েছেন নির্বাচকরা। সেই সঙ্গে গত কয়েকটি সিরিজে যাঁরা ফর্মে রয়েছেন, তাঁদের বেছে নেওয়া হয়েছে। বিশ্বকাপে খেলতে নামার আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবেন সাকিবরা। আগামী ৭ অক্টোবর সেই সিরিজ শুরু হবে। বিশ্বকাপের জন্য ঘোষিত দলই ওই সিরিজে খেলবে।

বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), কাজী নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক) লিটন কুমাস দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হাসান শান্ত।

অতিরিক্ত: শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও সৌম্য সরকার।

 

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, প্রাপ্ত অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?