মাওয়া ঘাটে তাজা ইলিশ খেতে হাজির রাজ-পরীমণি

জ্বরকে জয় করে মাঝরাতেই মাওয়া ঘাটে তাজা ইলিশ খেতে হাজির পরীমণি। ঢাকাই চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমণি নতুন স্বামী ও বন্ধুদের সঙ্গে নিয়ে পদ্মা পারের মাওয়া ঘাটে গিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্বরকে জয় করে মাঝরাতেই মাওয়া ঘাটে তাজা ইলিশ খেতে হাজির পরীমণি। ঢাকাই চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমণি নতুন স্বামী ও বন্ধুদের সঙ্গে নিয়ে পদ্মা পারের মাওয়া ঘাটে গিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি দেখা গিয়েছে। চিকিৎসকের পরামর্শ মতো চলছেন পরীমণি। কারণ প্রবল জ্বরে আক্রান্ত হয়েছিলেন কদিন আগেই। এর মাঝেই একটু ছুটির মেজাজে মাওয়া ঘাটে গিয়েছিলেন পরী।

এই আচমকা মাওয়া ঘাটে অভিযানে যাওয়ার বিষয়ে পরী জানিয়েছেন, ‘নিয়ন আলোয় রাতের পথটা কী যে সুন্দর লাগছিল। যাওয়ার পথে ফাঁকা রাস্তায় কয়েক জায়গায় নেমেছি, অনেক ছবি তুলেছি। কিছু ছবি ফেসবুকে শেয়ারও করেছি। মাওয়া গিয়ে তাজা ইলিশের কয়েকটা পদ খেয়েছি।’ মাওয়া ঘাটে বন্ধুদের সঙ্গে গেলেও ছায়ার মত সঙ্গী ছিল রাজ। সেই বিষয়ে পরী জানিয়েছেন, ‘রাজের ভালোবাসার ঋণ শোধ করা কঠিন। সব সময়ই আমাকে ছায়া দিয়ে রেখেছে সে। অনেক কেয়ার করে। প্রায়ই আমাকে খাইয়ে দেয়। মাওয়া ঘাটে কালো ভুনা দিয়ে ভাত খাইয়ে দিয়েছে।’

গতবছর অক্টোবর মাসে আত্মীয়দের মাঝেই চুপিসারে বিয়ে সারেন রাজ-পরী। তারপরেই গত মাসে আচমকাই মা হওয়ার কথা ঘোষণা করেন পরীমণি। আর সেই ঘোষণার পরেই বিশেষ বন্ধু রাজের সঙ্গে বিয়ে সারেন পরীমণি। আর বিয়ের পর মাওয়া ঘাটই রাজ-পরীর প্রথম আউটিং। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এলাকা হল মাওয়া ঘাট। পদ্মা নদীর পারে এই এলাকায় লাইন দিয়ে রয়েছে ধাবা। সেই ধাবায় পাওয়া যায় তাজা পদ্মা ইলিশের নানা পদ। যে কোনও ব্যক্তি তাজা ইলিশ গোটা কিনে ধাবায় সেই ইলিশের পদ রান্না করে খেতে পারেন। এই বিশেষত্ব রয়েছে মাওয়া ঘাটের।

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

শুক্রের কন্যায় গোচর, আগামী ১৭ দিন ধন-সম্পত্তি উপচে পড়বে ৯ রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে