বাংলাদেশের সাংসদকে খুনের পর মাংস-হাড় আলাদা করেছিল খুনিরা

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজীমকে হত্যারহস্য তদন্তে নেমে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন, সাংসদের মরদেহ গুম করার জন্য হাড় থেকে মাংস আলাদা করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর সেগুলিতে হলুদের গুঁড়ো মিশিয়ে খাওয়ার উপযোগী মাংসের মতো করা হয়।

এদিন ঢাকায় গোয়েন্দা শাখার প্রধান মোহম্মদ হারুন অর রশীদ জানান, ঝিনাইদহ ৪ আসনের সাংসদ আনোয়ার উল আজীমের মৃতদেহ পাওয়ার আর কোনও সম্ভাবনা নেই। তবে মৃতদেহের অংশবিশেষ পাওয়া যেতে পারে। এরজন্য পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকা পুলিশ।

ইতিমধ্যে বাংলাদেশের সাংসদকে হত্যার ঘটনায় যিনি মূল পরিকল্পনা করেছেন, তাঁর পরিচয় সামনে এসেছে। খুনের ঘটনার সঙ্গে ছয় জন জড়িত রয়েছেন বলে জানা যাচ্ছে। এরমধ্যে মাস্টার মাইন্ড হলেন আক্রারউজ্জামান শাহীন। তিনি আনোয়ারের ঘনিষ্ঠ বন্ধু ঝিনাইদহ কোটচাঁদপুর পুরসভার মেয়র শহিদুল ইসলাম সেলিমের আপন ভাই। সৈয়দ আমানুল্লাহকে নিয়ে শাহীন বাংলাদেশের সাংসদকে কলকাতায় এনে হত্যার পরিকল্পনা করেছিল। আনোয়ার উল আজীমকে হত্যা করার পর মার্কিন যুক্তরাষ্ট্রে শাহীন পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। চোরাচালান, অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন শাহীন। শাহীনরা তিন ভাই ও দুই বোন। মেজভাই মণিরুজ্জান মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে শুরু করার পর সেখানে নিয়মিত যেতেন শাহীন। এরপরই অপরাধ জগতে প্রবেশ করেছিলেন তিনি। শাহীন এতটাই প্রভাবশালী ছিলেন, তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করে লাভ হত না। জানা যাচ্ছে, ব্যারাকপুরের সঞ্জীবনী গার্ডেনে বেনামে একটি ফ্ল্যাট কিনেছিলেন শাহীন। ফ্ল্যাট মালিক হিসাবে ঘনিষ্ঠ সন্দীপ রায়ের নাম ব্যবহার করেন তিনি।

তদন্তকারীরা জানতে পেরেছেন, আনোয়ার উল আজীমকে খুনে ভাড়া করা হয়েছিল খুলনা অঞ্চলের এক মাওবাদী নেতা শিমূল ভুইঞাঁকে। ঢাকায় ধরা পড়ার পর শিমূল নিজেকে সৈয়দ আমানুল্লাহ পরিচয় দিয়েছেন। বাংলাদেশে মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা শিমূল। জানা গিয়েছে, আমানুল্লাহ নামেই শিমূলের পাসপোর্টটি করানো হয়েছিল। ২০১৯ সালের ১০ অক্টোবর ঢাকা থেকে পাসপোর্টটি তৈরি করা হয়েছিল। শিমূলই যে বাংলাদেশের সাংসদকে খুন করেছেন, সেকথা পুলিশের কাছে স্বীকারও করেছেন।

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৩১ অক্টোবর বৃহস্পতির নক্ষত্র গোচর, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৫ রাশির জাতকদের

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার