ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সম্মতি দিতে রাজি হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে আগামী বছরের শুরুতে  ভারতের মাটিতে বসতে চলা প্রবীণ ক্রিকেটারদের বিশ্বকাপ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াল পাকিস্তান। আজ বুধবার পাকিস্তান ভেটেরানস ক্রিকেট অ্যাসোসিয়েশনের (পিভিসিএ) প্রধান ফাওয়াদ ইজাজ জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড অনুমতি না দেওয়ায় ভারতের মাটিতে বসতে চলা ইন্টারন্যাশনাল মাস্টার্স ক্রিকেট বিশ্বকাপে খেলতে যাচ্ছেন না পাকিস্তানের ৫০ ঊর্ধ্ব ক্রিকেটাররা। বিকল্প হিসেবে অন্য কোনও দলকে নেওয়ার জন্য আয়োজকদের জানিয়ে দেওয়া হয়েছে।

গতবার শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত ইন্টারন্যাশনাল মাস্টার্স ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তানের প্রবীণ ক্রিকেটারদের দল। আগামী বছর জানুয়ারিতে ভারতের মাটিতে বসতে চলেছে প্রতিযোগিতা। শিরোপা ধরে রাখার সুবর্ণ সুযোগ ছিল। আয়োজকদের তরফে আমন্ত্রণ-ও জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ পাওয়ার পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড, বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ভারতে খেলতে যাওয়ার জন্য অনুমতি চেয়েছিল পাকিস্তান ভেটেরানস ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যার চেয়ারম্যান মহসিন নকভি আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন পাকিস্তান ভেটেরানস ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফাওয়াদ ইজাজ সাংবাদিকদের বলেন, ‘ইন্টারন্যাশনাল মাস্টার্স ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ও স্বাগতিক দেশ ভারতের তরফে পিভিসিএ-কে তাদের দলের জন্য ভিসা প্রদান এবং উচ্চপর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করার নিশ্চয়তা দিয়েছিল। সেই নিশ্চয়তা পাওয়ার পরে ভারত সফরের অনুমতির জন্য পিসিবি  এবং বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছিল। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সাফ জানিয়ে দিয়েছেন, ভারতে গিয়ে খেলার কোনও অনুমতি দেওয়া হবে না। ওই বার্তা পাওয়ার পর আয়োজকদের জানিয়ে দিয়েছি যে, বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছি, যাতে তারা অন্য কোনও দলকে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করতে পারে।’

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৩১ অক্টোবর বৃহস্পতির নক্ষত্র গোচর, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৫ রাশির জাতকদের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার

বিসর্জনে নিরাপত্তার চাদরে কলকাতা, ২৮টি গঙ্গার ঘাটে মোতায়েন বাড়তি পুলিশ