এই মুহূর্তে

ঘুম উড়েছে ইউনূসের, ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক খালেদার দূতের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের রাজনীতিতে নয়া ট্যুইস্ট। ভারত বিদ্বেষের চোলা ছেড়ে রাতারাতি দিল্লির বান্ধব হওয়ার চেষ্টা শুরু প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির। গত রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সঙ্গে গোপন বৈঠক করেছেন খালেদার দূত তথা প্রাক্তন সেনা আধিকারিক ফজলেএলাহী আকবর । বৈঠকে অতীতের তিক্ততা ভুলে নয়াদিল্লির সঙ্গে বিএনপি সুসম্পর্ক গড়তে আগ্রহী বলে ভারতীয় রাষ্ট্রদূতকে জানিয়েছেন খালেদার বিশেষ বার্তাবাহক। ওই বৈঠকের কথা জানাজানি হতেই ঘুম উবেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের।

শেখ হাসিনা জমানার শেষের দিকে ভারত বিরোধী প্রচার তুঙ্গে নিয়ে গিয়েছিল বিএনপি। এমনকি গত বছরের জানুয়ারি মাসে ভারতীয় পণ্য বয়কটের ডাকও দিয়েছিল খালেদার দল। বিভিন্ন শপিং মল ও দোকানে হানা দিয়ে ভারতীয় পণ্য তুলে এনে নষ্ট করে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পরে ঢাকার রাজপথে প্রকাশ্যে ভারতীয় শাড়ি পুড়িয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব তথা পাকিস্তান প্রেমী হিসাবে পরিচিত রুহুল কবীর রিজভি। ভারতীয় আগ্রাসন মানা হবে না বলে প্রকাশ্যে হুঙ্কার ছেড়েচিলেন বিএনপির শীর্ষ নেতারা। এমনকি খালেদা পুত্র তারেকও দিল্লির দাসত্বের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন। কিন্তু গত এক মাসে আচমকাই পরিস্থিতি বদলায়। বিএনপিকে ক্ষমতা দখল থেকে দূরে রাখতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ পাকিস্তানপ্রেমী দলগুলিকে একও ছাতার তলায নিয়ে এসেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। সিঁদুরে মেঘ দেখতে পেয়ে তাই রাতারাতি ডিগবাজি খেয়েছে খালেদার দল।

সূত্রের খবর, তারেকের নির্দেশ পেয়ে গত রবিবার (৭ ডিসেম্বর) বারিধারায় ভারতীয় দূতাবাসে হাজির হন খালেদার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ফজলে এলাহী আকবর। দুপুর ১টা ২৮ মিনিটে তিনি হাইকমিশনে প্রবেশ করেন। তার সঙ্গে ছিলেন আরও দুই সহযোগী। বৈঠকে খালেদার দূত ভারতীয় রাষ্ট্রদূতের কাছে অতীতে দিল্লি সম্পর্কে কটূক্তি করার জন্য দুঃখপ্রকাশ করেন। প্রতিশ্রুতি দেন, বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কোনও কার্যক্রম করতে দেবেন না।

বৈঠকে হাজির এক বিএনপি নেতা জানিয়েছেন, ‘ভারতের দূতেরা ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলে আলফা জঙ্গিদের সহায়তা ও ১০ ট্রাক অস্ত্র মামলার প্রসঙ্গ তুললে অতীত ভুলে যাওয়ার অনুরোধ জানানো হয়।’ উল্লেখ্য, ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে হাজির খালেদার দূত ফজলে এলাহী আকবর বর্তমানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস)-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। দেশীয় সামরিক নিরাপত্তা বিশ্লেষকদের অংশ হিসেবে তিনি ভারত বিরোধী বিশ্লেষক হিসেবে পরিচিত।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের কথায়, ‘মা অসুস্থ হলেও নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় তারেক রহমান দেশে না এসে স্ত্রী জুবাইদা রহমানকে পাঠিয়েছেন। রাজনৈতিক মহলে প্রচলিত রয়েছে—ভারত ও যুক্তরাষ্ট্র তারেক রহমানের প্রতি অনুকূল নয়। তাই সম্পর্ক স্বাভাবিক করতে এখন সক্রিয় হয়েছে বিএনপি।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ইউনুস একজন খুনি ফ্যাসিস্ট’, নির্বাসনের পর প্রথম জনসভায় শেখ হাসিনা

খালেদা পুত্র তারেককে ‘বসন্তের কোকিল’ বলে কটাক্ষ জামায়াতে আমীরের

বিপিএলে গড়াপেটায় জড়িত বাংলাদেশ বোর্ড সভাপতি, বিস্ফোরক দাবি বিসিবি পরিচালকের

চট্টগ্রামে এক আঙিনায় ১৫ মণ্ডপে বাগদেবীর আরাধনা

গণহত্যাকারী জামায়াতকে বিজেপির সঙ্গে তুলনা ইউনূসের বিদেশ উপদেষ্টার

দেড় বছর আগেই মৃত, বাংলাদেশের ভোটে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব সামলাবেন ‘ভূত’ শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ