বাংলাদেশে সেতু ভেঙে খালে কনেযাত্রী বোঝাই বাস, নিহত ১০

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আনন্দ নিমিষেই পরিণত হল বিষাদে। সেতু ভেঙে কনেযাত্রী বোঝাই বাস পড়ে গেল খালে। আর তাতেই জলে ডুবে সলিল সমাধি হল ১০ জনের। শনিবার (২২ জুন) ভয়াবহ ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার আমতলীতে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ওই দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন ১১ জন। নিখোঁজদের সন্ধানে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন জানিয়েছেন, এদিন দুপুর দুটো নাগাদ আমতলীর হলদিয়া বাজার সংলগ্ন জরাজীর্ণ সেতু পার হচ্ছিল বরযাত্রী বোঝাই একটি মাইক্রোবাস। পিছনে ছিল একটি অটো রিকশা। মাঝ পথে যেতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি। খালের জলে পড়ে যায় মাইক্রো বাস ও অটো রিকশাটি। দুর্ঘটনার পরে অটো রিকশার যাত্রীরা সাঁতরে পারে উঠতে পারলেই বাসের মধ্যে থাকা যাত্রীরা বেরিয়ে আসতে পারেননি। চোখের সামনে সেতু ভেঙে পড়ার ঘটনা দেখার পরেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে ঝাঁপান। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল কর্মীরা। ডুবে যাওয়া বাসের ভিতর থেকে ১০ জনের নিথর দেহ উদ্ধার করা হয়।

আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার ফোরকান সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত মাইক্রো বাস ও অটো রিকশার সওয়ারিরা বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ১০ জনের মৃতদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন ১১ জন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। খালে ডুবে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও