হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে বাংলাদেশ, ১৩ জেলায় শৈত্যপ্রবাহ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পৌষের শেষ লগ্নে হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে বাংলাদেশ। ১৩ জেলায় শনিবার সকাল থেকে বয়ে চলেছে শৈত্যপ্রবাহ। দিনাজপুরে তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। প্রবল ঠান্ডায় জবুথবু সাধারণ মানুষ। কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেলা বাড়লেও সূর্য্যিমামার দেখা মেলেনি অনেক জায়গাতেই। ঠান্ডা থেকে বাঁচতে গিয়ে আগুন পোহানোর সময়ে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন দু’জন।

গতকাল শুক্রবারই মৃদু শৈত্যপ্রবাহের সাক্ষী থেকেছিলেন চার জেলার বাসিন্দারা। কিন্তু সময় গড়াতেই একের পর এক জেলার উপর দিয়ে বয়ে চলেছে শৈত্যপ্রবাহ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্যও অনেকটা কমেছে। সেই সঙ্গে বয়ে চলেছে উত্তুরে ঠান্ডা হাওয়া। আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা-সহ রংপুর বিভাগের আট জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন ধরেই এই মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রবিবার এবং সোমবার দেশের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা থাকবে। সপ্তাহের শেষের দিকে বজ্রবিদ্যু‍ৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঠান্ডায় জবুথবু রাজধানী ঢাকার বাসিন্দারাও। শনিবার সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড ঠান্ডা ও সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে সকালের দিকে রাস্তাঘাটে লোকজনের তেমন দেখা মেলেনি। বারোটা পর্যন্ত সূর্যের আলোরও দেখা মেলেনি। জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হননি আম জনতা। ঘন কুয়াশার কারণে বিভিন্ন জেলায় ফেরি সার্ভিস পরিষেবাও বিঘ্নিত হয়েছে। ফলে ফেরিঘাটগুলিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। কুয়াশার কারণে বিমান পরিষেবাতেও বিঘ্ন ঘটেছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির সামান্য উন্নতি ঘটেছে।

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত