দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অপহরণ করে খুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকাকে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিখোঁজ থাকার ৪৮ ঘন্টা বাদে উদ্ধার করা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেকের মৃতদেহ। শুক্রবার গাজীপুরের পানিশাইল এলাকার এক নির্মাণ প্রকল্পের পাশ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। অপহরণ করে খুনের ঘটনায় জড়িত থাকার অপরাধে আনোয়ার হোসেন নামে এক ঠিকাদারকে গ্রেফতার করা হয়েছে। শত্রুতার জেরেই এমন নৃশংস ঘটনা ঘটেছে বলে অনুমান তদন্তকারীদের। এই ঘটনায় যেমন শোরগোল পড়ে গিয়েছে, তেমনই শিক্ষক ও পড়ুয়া মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরি শেষে সাভারের জিরানি বাজারে বসবাস করছিলেন সাইদা খালেক। এলাকায় হাউজিং ব্যবসা শুরু করেছিলেন। তাঁর সঙ্গী ছিলেন ঠিকাদার আনোয়ার হোসেন। বুধবার রাতে সাইদা খালেকের ছেলে ও মেয়েকে মায়ের নিখোঁজের খবর জানান আনোয়ার। খবর পেয়ে জিরানিতে ছুটে যান সাইদা খালেকের ছেলে ও মেয়ে। আশেপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে রাত নয়টা নাগাদ কাশিমপুর থানায় মিসিং ডায়েরি করেন তাঁরা।

তদন্তে নেমে গাইবান্ধা থেকে ঠিকাদার আনোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে আবাসন প্রকল্পের পাশের জমি থেকে সাইদা খালেকের মৃতদেহ উদ্ধার করা হয়। জেরায় আনোয়ার হোসেন জানান, ‘আবাসন প্রকল্পের কাজে জড়িত শ্রমিকরা বেশ কিছু দাবি জানিয়েছিলেন সাইদা খালেকের কাছে। কিন্তু সেই দাবি মানতে রাজি হননি তিনি। ফলে শ্রমিকদের সঙ্গে মনোমালিন্য হয়েছিল তাঁর।’ শুধুমাত্র মতবিরোধের জেরেই খুন নাকি পিছনে আরও কোনও কারণ রয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ