ফের দুই হিন্দু আমলাকে চাকরি থেকে তাড়াল মোল্লা ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজনৈতিক পালাবদলের পরেই প্রশাসন ও পুলিশকে হিন্দু শূন্য করতে নখদাঁত বের করে ঝাঁপিয়েছে পাকিস্তানি ভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূস। গত ১০ মাসে শতাধিক হিন্দু আমলা ও পদস্থ পুলিশ আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) ওই তালিকায় যুক্ত হলো আরও দুই হিন্দু আমলার নাম। তারা হলেন লিপিকা ভদ্র ও সুকেশ কুমার সরকার। দুই আমলাকে বিনা অপরাধে চাকরি থেকে বরখাস্ত করায় এখনও যে সব হিন্দু পুলিশ ও প্রশাসনিক আধিকারিক রয়েছেন, তারা ভয়ে সিঁটিয়ে রয়েছেন।

শেখ হাসিনা জমানায় ১৫ বছরে মেধার ভিত্তিতে পুলিশ ও প্রশাসনের উচ্চ পদে আসীন হয়েছিলেন অনেক হিন্দু আধিকারিক। কিন্তু গত বছর ৫ অগস্ট ক্ষমতার পালাবদলের পরেই বদলে যায় চিত্র। ৮ অগস্ট শপথ নেয় মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর ক্ষমতয় আসীন হয়েই বাংলাদেশের সরকারি চাকরিতে হিন্দুদের নিয়োগের ক্ষেত্রে জারি করে নিষেধাজ্ঞা। হিন্দুদের নাম থাকায় পুলিশ ও প্রশাসনের চাকরির জন্য তৈরি একাধিক প্যানেল বাতিল করা হয়। সেই সঙ্গে সরকারি চাকরিতে নিয়োগের দায়িত্বে থাকা পাবলিক সার্ভিস কমিশনকে (পিএসসি) নির্দেশ দেওয়া হয়, পুলিশ ও প্রশাসনে চাকরির আবেদনকারী কোনও হিন্দুকে যেন পরীক্ষায় বসতে না দেওয়া হয়। ওই নির্দেশ জারি করেছেন খোদ মোল্লা মুহাম্মদ ইউনূস ও স্বরাষ্ট্র উপদেষ্টা তথা জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী।

গত ১০ মাসে দফায়-দফায় হিন্দু হওয়ার অপরাধে একাধিক সচিব ও পদস্থ পুলিশ কর্তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) আরও দুই হিন্দু আমলাকে চাকরি থেকে তাড়ানোর কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে জনপ্রশাসন মন্ত্রক। ওই দুই হিন্দু আমলা হলেন, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) সুকেশ কুমার সরকার এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) লিপিকা ভদ্র। ওই দুজনের পাশাপাশি চাকরি থেকে তাড়ানো হয়েছে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) কাজী এনামুল হাসান,, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্‌রাহিম, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মো. সহিদ উল্যাহ এবং ওএসডি সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও