‘বিরুদ্ধে খবর করলেই ব্যবস্থা’, বাংলাদেশের সংবাদমাধ্যমকে শাসানি ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানা বদলের পরেই তদারকি সরকারের রোষানলে পড়ার ভয়ে সাংবাদিকতা ছেড়ে নির্লজ্জ ‘দালালিতে’ মেতে উঠেছে সিংহভাগ সংবাদমাধ্যম। তবে বেশ কিছু সংবাদমাধ্যম তদারকি সরকারের উপদেষ্টাদের দুর্নীতি ও স্বজনপোষণ নিয়ে খবর করছে। সম্প্রতি প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলাম ও ইউনূসের প্রযুক্তি উপদেষ্টা ফৈয়াজ আহমেদ তৈয়্যবের ‘নগদ’ থেকে ১৫০ কোটি টাকা লুটের খবর প্রকাশ করে শোরগোল ফেলে দিয়েছে ‘মানব জমিন’ সহ একাধিক সংবাদমাধ্যম। আর তাতেই গোঁসা হয়েছে ইউনূস সরকারের। বুধবার (৪ জুন) বেনজিরভাবে সাংবাদিক সম্মেলন করে সংবাদমাধ্যমকে শাঁসানি দিয়েছেন ইউনূসের উপ প্রেসসচিব আবুল কালাম মজুমদার। সরাসরি জানিয়ে দিয়েছেন, ‘সরকারের বিরুদ্ধে খবর করলে সংবাদমাধ্যমকে চরম শাস্তি দেওয়া হবে।’ যদিও কী ধরনের শাস্তি, তা খোলসা করেননি তিনি।

গত বছরের ৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরেই বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক-সহ শীর্ষপদে নিজেদের ‘জোহুজুর’ ও পাকিস্তানপন্থীদের বসিয়েছে ইউনূস সরকার। ‘প্রথম আলো’,, ‘বাংলা নিউজ ২৪ডট কম’, ‘যুগান্তর’ ‘সমকাল’ ‘কালের কণ্ঠ’-এর মতো প্রথম সারির সংবাদমাধ্যমের নিয়ন্ত্রণ নিয়েছে সরকার। তাছাড়া অধিকাংশ টিভি চ্যানেলেও সংবাদবিভাগের মাথায় বসানো হয়েছে মুক্তিযুদ্ধ ও ভারত বিরোধীদের। ফলে দেশের সংবাদমাধ্যমগুলোতে হিন্দু নিধন যজ্ঞ সহ মুক্তিযোদ্ধাদের খতম অভিযান নিয়ে একলাইনের খবরও প্রকাশিত ও সম্প্রচারিত হচ্ছে না। তবে বেশ কয়েকটি সংবাদমাধ্যম পাঠকদের প্রতি দায়বদ্ধতা থেকে সরকারের শীর্ষ কর্তা ও আধিকারিকদের জনসম্পত্তি লুট নিয়ে সংবাদ প্রকাশ করে চলেছে। আর তাতেই ধৈর্যের নাঁধ ছুটেছে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের।

এদিন ফরেন সার্ভিস আকাদেমিতে এক সাংবাদিক সম্মেলনে সরকারের মুখোশ খোলা সংবাদমাধ্যমকে নজিরবিহীভাবে শাঁসানি দিয়েছেন ইউনূসের উপ প্রেস সচিব তথা হিযবুত তাহরীর শীর্ষ নেতা আবুল কালাম আজাদ মজুমদার। প্রেস সচিব শফিকুল আলমকে পাশে বসিয়ে তিনি বলেন, ‘সরকারের বিরোধিতা করে কোনও খবর প্রচার বা প্রকাশ করা যাবে না বলে আগে বার বার সতর্ক করে দিয়েছি। কিন্তু সংবাদমাধ্যমের একাংশ সেই নির্দেশ কার্যকর করেনি। তাদের স্পষ্প ভাষায় জানিয়ে দিতে চাই, তদারকি সরকারের বিরোধিতা করে নিজেদের বিপদ ডেকে আনছেন। মনে রাখবেন, এটা হাসিনা জমানা নয়। মুহাম্মদ ইউনূসের জমানা। এই জমানায় মুক্ত সাংবাদিকতার কথা ভুলে যান। সরকারের বিরোধিতা করলে শাস্তির জন প্রস্তুত হয়ে থাকবেন।’ খোদ দেশের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিবের এমন হুমকি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন এমন একাধিক প্রবীণ সাংবাদিক ক্ষোভ উগরে দিয়ে বলেন ‘এরা তো আয়ুব খানের জমানাকেও হার মানাবে।’

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু