ময়মনসিংহের হিন্দু যুবকের প্রাণের মূল্য ২৫ হাজার টাকা, ঘোষণা ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ঘরে-বাইরে নিন্দার মুখে পড়ে অবশেষে জেগে উঠল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। সোমবার (২২ ডিসেম্বর) ময়মনসিংহের ভালুকায় ইসলামি জঙ্গিদের হাতে নৃশংসভাবে খুন হওয়া হিন্দু যুবক তথা পোশাক কারখানার কর্মী দীপু চন্দ্র দাসের বাড়িতে হাজির হলেন জেলা প্রশাসক সাইফুর রহমান। নিহতের পরিবারের হাতে ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য হিসাবে তুলে দেন। সেই সঙ্গে দীপুর স্ত্রীকে চাকরির আশ্বাসও দিয়েছেন। যদিও মাত্র ২৫ হাজার টাকা সাহায্য করার তীব্র নিন্দা জানিয়েছেন নেটা নাগরিকরা। অনেকেই ক্ষোভ উগড়ে দিয়ে লিখেছেন, ‘ভিক্ষা দিলেন নাকি? একজন হিন্দু যুবকের প্রাণের দাম মাত্র ২৫ হাজার?’

গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের হাসপাতালে হিযবুত তাহরীর জঙ্গি তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে বেনজির তাণ্ডব শুরু করে ইসলামি জঙ্গিরা। মযমনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে পিটিয়ে মারা হয় স্থানীয এক পোশাক কারখানার কর্মী তথা হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে। শুধু খুন করেই ক্ষান্ত হয়নি জঙ্গিরা। দীপুর লাশ গাছে বেঁধে ফের পিটিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। গোটা বিশ্ব ওই ঘটনা শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছিল। যদিও ইউনূসের তরফে ওই নৃশংস ঘটনার বিন্দুমাত্র নিন্দা করা হয়নি। উল্টে ইসলামি জঙ্গি তথা খুনিদের পাশে দাঁড়িয়ে ইউনূসের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘এমন ঘটনা আকছার ঘটে।’ তার ওই কাণ্ডজ্ঞানহীন মন্তব্য নিয়ে নিন্দার ঝড় বয়ে যায়।

বৃহস্পতিবার রাতে জঙ্গি হাদির মৃত্যুর খবর পেয়েই তড়িঘড়ি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন মোল্লা ইউনূস। ওই ভাষণে জঙ্গি হাদির পরিবারের সম্পূর্ণ দায়িত্ব সরকারের বলে ঘোষণা করেছিলেন। অথচ দীপু দাসকে নিয়ে টুঁ শব্দ করেননি। ফলে ঘরে-বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। দীপু দাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তাঁকে হারিয়ে অথৈ জলে পড়েছে হতদরিদ্র পরিবারটি। প্রতিদিনই বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। আর্থিক সহায়তাসহ দেওয়া হচ্ছে নানা আশ্বাস।

সমালোচনার ঝড় সামলাতে এদিন সকালে তারাকান্দার মোকামিয়া কান্দা গ্রামে দীপু দাসের বাড়ি যান ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান। তার সঙ্গে ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা, শীত বস্ত্র, শুকনো খাবার ও একটি সেলাই মেশিন দীপুর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এমনকি দীপুর স্ত্রীকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, ‘নিহতের পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে গিয়েছিলাম। সহযোগিতাসহ সবসময় তাদের পাশে থাকার কথা জানিয়েছি। নিহত যুবকের পরিবারের নিরাপত্তায় তার বাড়িতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা