বঙ্গবন্ধু সাফারি পার্কে ১১ জেব্রার মৃত্যুর জের, দুই আধিকারিককে ক্লোজড

সূত্রের খবর, সাফারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবিরকেও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১ জেব্রার মৃত্যুর ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে পার্কের ভারপ্রাপ্ত আধিকারিক তথা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং পশুচিকি‍ৎসক হাতেম সাজ্জাদ জুলকারনাইনকে সোমবার ক্লোজড করা হয়েছে। তাঁদের ঢাকার বন অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। তাঁদের স্থলে সাফারি পার্কের ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে বন সংরক্ষক রফিকুল ইসলাম এবং পশুচিকি‍ৎসক হিসেবে মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে দায়িত্বভার দেওয়া হয়েছে। সূত্রের খবর, সাফারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবিরকেও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সাফারি পার্কে ১১টি জেব্রার মৃত্যু হওয়ার পরেই দেশজুড়ে শোরগোল পড়ে যায়। বিড়ম্বনায় পড়ে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির তদন্ত যাতে প্রভাবিত না হয় তার জন্যই সাফারি পার্কের দুই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলো।

গাজিপুরের শ্রীপুরের শেখ মুজিব সাফারি পার্কে ২০১৩ সালের ২১ জুন প্রথম দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয় তিনটি পুরুষ ও তিনটি মহিলা জেব্রা। পরে ২০১৫ সাল পর্যন্ত আরও ১৯টি জেব্রা পার্কে আনা হয়। নতুন পরিবেশে খাপ খাওয়াতে না পেরে ২০১৫ সালের মধ্যে ১১টি জেব্রার মৃত্যু হয়। ২০১৭ সালের ১৪ মে পার্কে প্রথম জেব্রা শাবকের জন্ম হয়। সেই থেকে ২০২১ সালের ১৮ অক্টোবর পর্যন্ত মোট ২৫টি শাবকের জন্ম হয়। চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত আরও ১১টি জেব্রার মৃত্যু হয়। অর্থা‍ৎ ২৫টি শাবকের জন্ম হলেও মারা গিয়েছে ৩২টি জেব্রা। ফলে সাফারি পার্কে বর্তমানে জেব্রার সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৮টিতে।

দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপদে বিজেপি নেত্রী, বাড়ির গেটে শ্মশান সামগ্রী রেখে প্রাণনাশের হুমকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6