রবিবার থেকে খুলছে মির্জাপুর কলেজ, প্রাণ ভয়ে এখনও পালিয়ে জুতোর মালা পরা অধ্যক্ষ

জুতোর মালা পরানো কলেজ অধ্যক্ষকে ফুলের মালা পরিয়ে বরণ করার কথা জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: হিন্দু শিক্ষককে জুতোর মালা পরানোর ঘটনার পরেই বন্ধ রাখা হয়েছিল নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ (Mirzapur United Degree College)। টানা ২৯ দিন পরে আগামী রবিবার থেকে ফের খুলে দেওয়া হচ্ছে কলেজ। শুক্রবার কলেজের পরিচালন সমিতির (Governig Body) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিচালন সমিতির সভাপতি অচিন চক্রবর্তী (Achin Chakroborty) শুক্রবার রাতে জানিয়েছেন, কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করা হচ্ছে। অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস (Swapan Kumar Biswas) সহ সমস্ত শিক্ষক ও পড়ুয়াদের কলেজে আসার অনুরোধ জানানো হয়েছে। জুতোর মালা পরে কলেজ ছেড়ে যাওয়া অধ্যক্ষকে ফুলের মালা পরিয়ে বরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। কিন্তু অধ্যক্ষ স্বপনকুমার বিশ্বাস (Swapan Kumar Biswas) কলেজে ফিরবেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে কটূক্তি করা বিজেপির নিলম্বিত মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) সমর্থনে রাহুল দেব রায় (Rahul Dev Roy) নামে এক একাদশ শ্রেণির ছাত্রের ফেসবুক পোস্টকে (Facebook) ঘিরে গত ১৮ জুন রণক্ষেত্রের চেহারা নেয় নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ। ওই হিন্দু ছাত্রকে বাঁচানোর মিথ্যা অভিযোগ তুলে পুলিশের সামনেই জুতোর মালা পরানো হয় কলেজের অধ্যক্ষ স্বপনকুমার বিশ্বাসকে। ওই লজ্জাজনক ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ঘটনার পরেই মুসলিম মৌলবাদীদের হাত থেকে বাঁচতে আত্মগোপন করেন লাঞ্ছিত অধ্যক্ষ। উত্তেজনা প্রশমনে কলেজ বন্ধ করে দেওয়া হয়। শেষ পর্যন্ত ২৯ দিন বাদে ফের খুলছে কলেজের দরজা।

যদিও জুতোর মালা পরা অধ্যক্ষ স্বপনকুমার বিশ্বাস কলেজে ফিরবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। এদিন রাতে যোগাযোগ করা হলে লাঞ্ছিত অধ্যক্ষের মা বনলতা বিশ্বাস (Banalata Biswas) বলেন, ‘ছেলে এখনও ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। ঘটনার পর থেকে আমাদের সঙ্গেও যোগাযোগ করছে না।  কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসনের কোনও আধিকারিকও আমাদের খোঁজখবর নেননি। এখনও নিরাপত্তার অভাবে ভুগছি।  ফলে নাতনিদেরও (অধ্ক্ষ স্বপন কুমার বিশ্বাসের মেয়ে) কলেজে পাঠাচ্ছি না।’

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা স্থগিত করল সুপ্রিম কোর্ট

৩৭ বছরের ছোট জসলিনের প্রেমে মজেছেন অনুপ জলোটা! কী বললেন ভজন সম্রাট ?

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী

জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে নিহত ১, গুরুতর জখম ৪

শেষ বয়সে বৃদ্ধ বাবা-মা’য়ের সঙ্গী হতে মাইক্রোসফটের কোটি টাকার চাকরি ছাড়লেন যুবক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

রামলীলা মেলার টাকা নিয়ে বচসার সময় চলল এলোপাথাড়ি গুলি! মৃত দুই ভাই-সহ ৩