তারেককে কখনও দেখিনি, দাবি বরখাস্ত হওয়া বাংলাদেশের তথ্য ও সম্প্রচার সচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিরোধী দল বিএনপি’র সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে আচমকাই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেনকে। জন প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি হতে তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেনকে  অবসর প্রদান করা হল।’ চাকরির পূর্ণ মেয়াদ পূরণের এক বছর আগে আচমকাই তথ্য  ও সম্প্রচার সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো নিয়ে প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, ‘কেন মন্ত্রকের সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হল, তার কারণ জানা নেই।’

বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের কথা জানার পরে কার্যত ভেঙ্গে পড়েছেন চাকরিহারা তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন। সোমবার নিজের দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমাকে অবসরে পাঠানোর কারণ জানি না। তবে সরকার চাইলে যে কোনও সময় যে কাউকে অবসরে পাঠাতে পারেন। জীবনে কখনও নীতি-নৈতিকতার সঙ্গে আপস করিনি। আমি বিচারের কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত আছি। যতদিন বেঁচে আছি মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই বেঁচে থাকব।’

বাধ্যতামূলক অবসরে পাঠানো তথ্য ও সম্প্রচার সচিবের বিরুদ্ধে অভিযোগ, ‘গোপনে তিনি বিএনপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং লন্ডনে গিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান তথা খালেদা জিয়ার পুত্র তারেক জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।’ সেই অভিযোগ সম্পূর্ণ নস্যা‍ৎ করে দিয়ে মকবুল হোসেন বলেছেন, ‘আমি তারেক রহমানকে কোনও দিন দেখেছি বলে মনে হয় না। তাকে দেখার ইচ্ছাও আমার নেই। যদি প্রমাণ হয় বিএনপির সঙ্গে আমার যোগাযোগ ছিল; আমি যেখানেই থাকি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন।’

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের