জালিয়াতির যন্ত্র ইভিএম বাতিল করে ব্যালটে ফেরার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘জালিয়াতির হাতিয়ার’ হয়ে ওঠা বৈদ্যুতিন ভোট যন্ত্র বাতিল করে ব্যালটেই ফিরল বাংলাদেশ নির্বাচন কমিশন। সংসদ নির্বাচন তো বটেই এমনকি পুরসভা ও ইউনিয়ন পরিষদের ভোটেও ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ।

দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়েই ব্যালটের পরিবর্তে ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল বিএনপি-সহ বিরোধী দলগুলো। তাদের অভিযোগ ছিল, ইভিএমে জালিয়াতি করে ভোটের ফল বদলে দেওয়া সম্ভব। যদিও বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও কল্পবিজ্ঞানের লেখক মুহাম্মদ জাফর ইকবালের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ দল বৈদ্যুতিন ভোট যন্ত্রে জালিয়াতির সম্ভাবনা নস্যা‍ৎ করে দিয়েছিলেন। গত ২০২৪ সালের জানুয়ারিতে সর্বশেষ সংসদ নির্বাচনেও ইভিএমে ভোটগ্রহণ হয়েছিল। তবে গত বছর ৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরেই ইভিএমে ভোট না নেওয়ার দাবিতে সরব হয়েছিল রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐক্যমত কমিশনেও এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।

শুধু সংসদ নির্বাচনে নাকি সব ধরনের ভোটে ইভিএম ব্যবহার বাতিল করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) বৈঠকে বসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়, কোনও ভোটেই আর ইভিএম ব্যবহার করা হবে না। পরিবর্তে মান্ধাতা আমলের ব্যালটেই ফেরা হবে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউইল্লাহ বলেন, ‘’শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনও স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না। অর্থাৎ, ইভিএম সামনের কোনও নির্বাচনে ব্যবহার হবে না।’ পাশাপাশি বিদেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা যাতে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেন, তার জন্য পোস্টাল ব্যালট প্রথা চালু করা হচ্ছে। ভোট দেওয়ার জন্য কমিশনের পোর্টালে নাসম নথিভুক্ত করতে হবে প্রবাসীদের। তার পরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন তারা।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!