পদ্মা সেতু চালুর পরেই যাত্রীর অভাবে ঢাকা-যশোর রুটে বিমানের সংখ্যা কমছে

পদ্মা সেতু চালুর পাঁচ মাসে বিমানের যাত্রী কমেছে ৪০ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, যশোর: স্বপ্নের পদ্মা সেতু শুধু সাধারণ মানুষের অপরিসীম কষ্ট যে ঘুচিয়েছে তা নয়, ঢাকা-যশোর রুটে বিমান চলাচলের ক্ষেত্রে নির্ভরতাও কমিয়েছে। গত পাঁচ মাসে ৪০ শতাংশ যাত্রী কমেছে। আর যাত্রীর অভাবে ইতিমধ্যে ঢাকা-যশোর রুটে এক ধাক্কায় বিমানের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও কমবে বলেই আশঙ্কা করছেন যশোর বিমানবন্দরের আধিকারিকরা।

গত ২৫ জুন সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল পদ্মা সেতু। তার আগে যশোর-খুলনা থেকে ঢাকা পৌঁছতে ৬ থেকে ১২ ঘন্টা সময় লাগত। তাই দ্রুত যাতায়াতের ক্ষেত্রে ঢাকা-যশোর বিমান পরিষেবার উপরেই নির্ভরশীল হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ। আর তার ফলে বেসরকারি বিমান সংস্থাগুলি একাধিক বিমান চালু করেছিল। বাড়তি চাহিদার কারণে বিমানের টিকিট যেমন সহজলভ্য ছিল না, তেমনই কখনও-কখনও টিকিটের দাম দ্বিগুণও হয়ে যেত। কিন্তু পদ্মা সেতু চালুর পরেই চিত্রের বদল ঘটেছে। তিন থেকে চার ঘন্টায় এখন যশোর-খুলনা থেকে রাজধানীতে পৌঁছনো যাচ্ছে। ফলে অধিকাংশ যাত্রীই বিমান ছেড়ে সড়ক পথে যাতায়াত করছেন।

যশোর বিমানবন্দরের ম্যানেজার রিয়াজুল ইসলাম মাসুদ জানিয়েছেন, পদ্মা সেতু চালুর আগে যশোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বিভিন্ন সংস্থার ১৮টি বিমান চলত। তার মধ্যে ঢাকা ও যশোরের মধ্যে চলত ১৫টি বিমান। বর্তমানে সেখানে চলছে সাতটি বিমান। যাত্রীর অভাবে যশোর-চট্টগ্রাম রুটের বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। যশোর-কক্সবাজার রুটে বেশ কয়েক মাস বন্ধ থাকার পরে ফের পরিষেবা চালু হয়েছে। যাত্রী সংখ্যা ভাড়াও কমিয়েছে বিমান সংস্থাগুলি। আগে ঢাকা-যশোরের ভাড়া চার হাজারের উপরে থাকত। বর্তমানে তা সাড়ে তিন হাজারে নেমে এসেছে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর