পদ্মা সেতু উদ্বোধনের দিনেই চার হাত এক হচ্ছে হাসান-তৃমার

মঙ্গলবার বিকেলে হাসান তাঁর ফেসবুকে নিজেদের বিয়ের কার্ডের ছবিও দিয়েছেন।  

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দু’জনের বাড়ি প্রমত্ত পদ্মার দুই প্রান্তে। সাভারে (Savar) বাড়ি হাসান মাহমুদের (Hasan Mahamud)। আর সারজিনা হোসাইন তৃমার (Sarjina Hosain Trima) বাড়ি নদীর অন্য পাড়ের গোপালগঞ্জে (Gopalganj)। তবে যোগাযোগের বাধা দু’জনের মন দেওয়া-নেওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। দুজনের অভিভাবকরা সেই প্রেমের সম্পর্ক মেনে নিয়েছিল। সেই সঙ্গে সংসার পাতার জন্যও চাপ দিয়েছিল। কিন্তু সেই চাপ উপেক্ষা করে হাসান-তৃমা সিদ্ধান্ত নিয়েছিল, পদ্মা সেতু (Padma Bridge) উদ্বোধনের দিনেই জীবনের নতুন ইনিংস শুরু করবে। তীব্র আপত্তি জানিয়েছিলেন অভিভাবকরা। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অটল প্রেমিক যুগলকে নিজেদের অবস্থান থেকে এক চুল নড়ানো যায়নি। অবশেষে হাসান-তৃমার সেই স্বপ্নপূরণ হতে চলেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (Jagannath University) থেকে পরিসংখ্যানে স্নাতক করা হাসান বর্তমানে শিল্পকলা আকাদেমির (Silpakala Academy) জনসংযোগ আধিকারিক (Public Relation Officer)। আর ঢাকা বিশ্ববিদ্যালয় (Dhaka University) থেকে ইংরেজিতে মাস্টার্স করা তৃমা একটি বেসরকারি ব্যাঙ্কে (Private Bank) কর্মরত। গত দশ বছর তাঁদের প্রেমের সাক্ষী থেকেছে পদ্মা নদী (Padma River)। একদিন কথায়-কথায় তৃমা হাসানের কাছে জানতে চেয়েছিলেন, ‘কবে বিয়ে করছো?’ মজা করে হাসান জবাব দিয়েছিলেন, পদ্মার মারাত্মক ঢেউ পেরিয়ে বিয়ে করতে আসতে পারব না। সেতু হোক, তার পরেই বিয়ের পিঁড়িতে বসব।’ হাসান-তৃমার চোখের সামনে পদ্মার বুকে গড়ে উঠতে থাকে স্বপ্নের সেতু। একের পর এক যখন স্প্যান বসানো হচ্ছিল, তখনই হাসানের মাথায় দারুণ দুষ্টুমি খেলে যায়। ঠিক করেন, পদ্মা সেতু উদ্বোধনের দিনই বিয়ে করবেন। তৃমাকে জানালে তিনিও রাজি হয়ে যান।

গত ২৪ মে সেতু মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime Minister Sk Hasina) পদ্মা সেতু উদ্বোধন করবেন। আর সঙ্গে সঙ্গেই হাসান-তৃমা সিদ্ধান্ত নেন, বিয়েটা স্মরণীয় করে রাখতে ওই দিনই পরিণয়সূত্রে বাঁধা পড়বেন। মঙ্গলবার বিকেলে হাসান তাঁর ফেসবুকে নিজেদের বিয়ের কার্ডের ছবিও দিয়েছেন।  কার্ডের বাঁ দিকে গ্রামীণ পরিবেশে বিয়ের এক দৃশ্য তুলে ধরা হয়েছে। আর নিচের অংশে রয়েছে পদ্মা সেতুর প্রতীকী অলংকরণ। লেখা রয়েছে, ‘আমাদের এই যৌথ জীবনের জন্য শুধু আশীর্বাদ ও ভালোবাসা কাম্য।’ হাসানের ওই ফেসবুক পোস্ট নিমিষে ভাইরাল হয়ে যায়। বুধবার যোগাযোগ করা হলে খানিকটা লাজুক কণ্ঠে হাসান বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের দিনকে কেন্দ্র করে আমাদের বিয়ের পরিকল্পনা। তাই কার্ডে পদ্মা সেতুর প্রতীকী অলংকরণ রেখেছি।’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের