শনিবার স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন, নাশকতার আশঙ্কায় দেশজুড়ে নিরাপত্তা জোরদার

পুলিশের অনুমান, পদ্মা সেতুর দুই পাড়ে অন্তত ১০ লক্ষের বেশি মানুষ জড়ো হবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আগামিকাল শনিবার স্বপ্নের পদ্মা সেতুর (Padma Bridge) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime Minister Sk. Hasina)। পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই সব অনুষ্ঠানে যাতে কোনও ধরনের নাশকতা না হয়, তার জন্য ব্যাপক নিরাপত্তার বন্দোবস্থ করা হয়েছে। পুলিশের পাশাপাশি নিরাপত্তা সামলাতে র‍্যাব (RAB), এসএসএফ (SSF), ডিজিএফআই (DGFI), এনএসআই (NSI) ও নৌপুলিশকে (River Police) নামানো হয়েছে। শুক্রবার দুপুরে পদ্মা সেতু উদ্বোধনস্থল ঘুরে দেখার পরে এ কথা জানিয়েছেন পুলিশের আইজি (IG, Bangladesh Police) বেনজীর আহমেদ (Benzir Ahamed)।

ইতিমধ্যেই পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে দেশজুড়ে উ‍ৎসবের পরিবেশ তৈরি হয়েছে। ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকতে অনেকেই পদ্মা সেতুর দুই প্রান্তে জড়ো হওয়ার প্রস্তুতি শুরু করেছেন। পুলিশের অনুমান, পদ্মা সেতুর দুই পাড়ে অন্তত ১০ লক্ষের বেশি মানুষ জড়ো হবেন। আর ওই বিশাল সংখ্যক মানুষের নিরাপত্তা দেওয়া পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নাশকতা রুখতে ইতিমধ্যেই পদ্মা নদীতে উদ্বোধনের সময় নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে একাধিক যানবাহন চলাচলের ক্ষেত্রেও বিধি নিষেধ জারি করা হয়েছে।

সম্প্রতি এসএসএফের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করেছিলেন, পদ্মা সেতু উদ্বোধন ঘিরে নাশকতামূলক কাজকর্ম সংগঠিত করার চক্রান্ত চলছে। নাশকতা রুখতে সেনাবাহিনীকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে যেহেতু আগামিকাল গোটা দেশের নজর পদ্মা সেতুর উদ্বোধনের দিকেই থাকবে, তাই যাতে অন্য জায়গায় কোনও নাশকতামূলক ঘটনা না ঘটাতে পারে জঙ্গিরা তার জন্য ইতিমধ্যেই বিশেষ সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে…

সারাদিন ল্যাপটপে কাজ করছেন? সুস্থ থাকতে মেনে চলুন এই ৩ উপায়

আরামবাগের সরকার বাড়িতে সন্ধিপুজোয় হাজির হয় কালো ভ্রমর, তার পর…

হাত থেকে বার বার ঠাকুরের জিনিস পড়ে যাচ্ছে? শুভ নাকি অশুভের ইঙ্গিত?

নবরাত্রিতে ঘট স্থাপন করবেন? শুভ মুহূর্ত ও পুজোর নিয়ম জেনে নিন

শনির সুদৃষ্টিতে পুজোর মুখে চাকরিতে প্রমোশন, বিদেশে ভ্রমণের দারুণ প্রস্তাব

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা