পদ্মা সেতু আমাদের স্বপ্ন, অহঙ্কার: শেখ হাসিনা

এদিন সকালে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, মাওয়া:  অপেক্ষার প্রহর গোনা শেষ। স্বপ্ন হল সত্যি। এক নতুন ইতিহাস তৈরি করল বাংলাদেশ। দেশের মানুষের জন্য খুলে দেওয়া অনেক সম্ভাবনার এক নতুন দরজা। শনিবার সকালে মাওয়া প্রান্তে স্বপ্নের, অহঙ্কারের আর গর্বের পদ্মা সেতুর (Padma Bridge) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী (Bangladesh Prime Minister) শেখ হাসিনা (Sk Hasina)। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল বিপ্লব আনা পদ্মা সেতুর উদ্বোধন করে তিনি বলেন, ‘পদ্মা সেতু 9Padma Bridge) শুধু ইট, বালি, সিমেন্টের এক অবকাঠামো নয়। আমাদের অহঙ্কার, আমাদের গর্ব। এই সেতু আমাদের সক্ষমতার, মর্যাদার প্রতীক।’

কোনও বিদেশি সংস্থার আর্থিক সাহায্য নিয়ে নিজেদের অর্থেই পদ্মা সেতু গড়ে তুলেছে সরকার। আর প্রমত্তা পদ্মার উপরে গড়ে তোলা সেতু দেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আমূল বদলে দেবে। আজ থেকে কয়েক বছর আগেও খরস্রোতা পদ্মার দুই পাড়ের মানুষের কাছে যা ছিল স্বপ্ন, তা বাস্তবে পরিণত হয়েছে। বলা যেতে পারে বঙ্গবন্ধু কন্যার অদম্য জেদ স্বপ্নপূরণ করেছে।

এদিন নিজেদের অর্থে নির্মিত স্বপ্নের সেতুর উদ্বোধন করতে গিয়ে ‘পদ্মাকন্যা’ শেখ হাসিনা (Sk Hasina) আবেগপ্রবণ কণ্ঠে বলেন, ‘অনেক বাধা-বিপত্তি, অনেক ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আজ এই পদ্মা সেতু নির্মাণ করেছি আমরা। এই সেতু নির্মাণ করতে গিয়ে অনেক যন্ত্রণা পোহাতে হয়েছে আমার ছেলে জয়, মেয়ে পুতুল, প্রাক্তন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে। সেই যন্ত্রণা সহ্য করেই আমরা এগিয়ে গিয়েছি। এই সেতু পদ্মার দুই পাড়ের মধ্যে বন্ধন তৈরি করেনি, গোটা বিশ্বে বাংলাদেশের মাথা উঁচু করেছে। বিশ্বের কাছে প্রমাণ করেছি, আমরাও পারি। পদ্মা সেতু আত্মমর্যাদা আর বাঙালির সক্ষমতার প্রমাণ নয়, পুরো জাতিকে অপমান করার প্রতিশোধও। দেশের জনগনই আমার সাহসের ঠিকানা। আজকের এই শুভলগ্নে তাই তাঁদের কুর্ণিশ জানাই।’

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর