‘পাক এজেন্টকে বিদেশ মন্ত্রকে চাকরি দিতে হবে’, আবদার জামায়াতের আমির

Share:

নিজস্ব প্রতিনিধি,  ঢাকা: তারকে রহমান বাংলাদেশে ক্ষমতায় আসে পরের পাকিস্তানপন্থী সমস্ত অফিসারকে একে সরিয়ে দিচ্ছেন। প্রশাসনিক পদে করছেন একের পর এক রদবদল। এই সময়ে অদ্ভুত দাবি করলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান। তিনি নিজের বিদেশ উপদেষ্টা  অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে বিদেশমন্ত্রকের দায়িত্ব দিতে সরকারের কাছে অনুরোধ করেছেন। এই দাবি জানিয়ে বিদেশমন্ত্রী খলিলুর রহমানকে চিঠি দিয়েছেন শফিকুর রহমান। 

বাংলাদেশের  বিরোধীদল নেতা জানিয়েছেন তিনি মনে করেন, এই পদোন্নয়ের  মাধ্যমে বিরোধী দলের  নীতি সরকারের কাছে উপস্থাপন  করা যাবে ও পর্যালোচনার সুযোগ তৈরি হবে। সেই সঙ্গে তাঁর আরও বার্তা এই কাজ করলে  আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অন্যান্য  দেশের সম্পর্ক নিয়ে একটি ভারসাম্য বজায় রাখাও সম্ভব হবে।  ‘পাক এজেন্টকে বিদেশ মন্ত্রকে চাকরি দেওয়ার দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের দফতর  থেকে গত ২২ ফেব্রুয়ারি বিদেশমন্ত্রকে একটি চিঠি পাঠানো হয়েছে।  শফিকুর রহমান লিখেছেন, ‘ভূরাজনৈতিক গতিশীলতা এবং দেশের পররাষ্ট্রনীতি একসঙ্গে পরিচালনার জন্য পদায়নটি সরকারের কাছে বিবেচনার জন্য সুপারিশ করছি।’

আরও পড়ুন: বিরাট চক্রের পর্দা ফাঁস! উদ্ধার ৪৭টি মাথার খুলি-হাড়গোড়, গ্রেফতার ডেন্টালের শিক্ষার্থীসহ ৪  

নিজের  বিদেশ উপদেষ্টাকে বিদেশমন্ত্রকে পদোন্নতির  প্রস্তাবকে ‘নতুন’ ও ‘অভিনব’ হিসেবে চিহ্নিত করেছেন শফিকুর রহমান ।  তাঁর মতে, অধ্যাপক মাহমুদুল হাসানের   মাধ্যমে জাতীয় সংসদে বিরোধী  দলকে ‘বিদেশনীতিসমূহ’ বাংলাদেশ সরকারের কাছে উপস্থাপন, পর্যালোচনা এবং আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য করা যাবে। মোহাম্মদ মাহমুদুলের কথা বলতে গিয়ে শফিকুর বলেছেন ,  অধ্যাপক হাসান জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম, ইউরোপীয় ইউনিয়নসহ এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে জামায়াতে ইসলামীর পক্ষে বাংলাদেশ তথা রাষ্ট্রের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক বিচক্ষণতার সঙ্গে জোরদার করতে সক্ষম হয়েছেন।

 

শাহজাহানদের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার জমিদখলের মামলায় চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে